ছবি: সংগৃহীত
বিনোদন

নোবেলকে জুতা নিক্ষেপ

বিনোদন ডেস্ক: এবার মঞ্চে গান পরিবেশন করতে গিয়ে মাতলামি ও অসংলগ্ন আচরণ করতে দেখা গেল কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে। এমনকি দর্শকরা জুতাও নিক্ষেপ করেন তাকে।

আরও পড়ুন: এবার কঙ্গনার কটাক্ষের শিকার অনন্যা

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনার জন্য আমন্ত্রিত ছিলেন নোবেল।

ওই অনুষ্ঠানে নোবেলের মাতলামি ও দর্শকদের জুতা ও পানির বোতল নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আরও পড়ুন: জেল থেকে মুক্তি পেলেন অভিনেত্রী

স্থানীয়রা জানান, ওই দিন রাত ৯টার দিকে মঞ্চে গান পরিবেশনের কথা ছিল নোবেলের। কিন্তু সে মঞ্চে ওঠেন রাত ১১টা ২০ মিনিটে। মঞ্চে গান গাওয়ার একপর্যায়ে মাতলামি শুরু করেন। মাতলামি করতে করতে বসে পড়েন।

মঞ্চে এমন অসংলগ্ন আচরণ দেখে ক্ষুব্ধ হয় উপস্থিত দর্শক-শ্রোতারা। একপর্যায়ে তারা জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন গায়ক নোবেলকে। পরে আয়োজক কর্তৃপক্ষ মঞ্চ থেকে সরিয়ে নেয় তাকে।

তবে, এ বিষয়ে নোবেল বা অনুষ্ঠান আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা