ছবি-সংগৃহীত
বিনোদন

জেল থেকে মুক্তি পেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দুবাইয়ের শারজাহ জেল থেকে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে ফিরবেন তিনি।

আরও পড়ুন : পরীমনির মামলার প্রতিবেদন পেছাল

প্রায় একমাস হাজতবাসের পর ২৬ এপ্রিল মুক্তি পান ‘সড়ক টু’ খ্যাত এই অভিনেত্রী। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

ক্রিসানের ভাই কেবিন পেরেইরা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যা ইতিমধ্যে নেটদুনিয়ায় হয়েছে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, ক্রিসান জেল থেকে মুক্তির পর তার মা আনন্দে লাফাচ্ছেন। অন্যদিকে ভিডিও কলে কাঁদছেন ক্রিসান।

ভিডিওটির ক্যাপশনে কেবিন লিখেছেন— ‘ক্রিসান এখন মুক্ত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে ফিরবেন ক্রিসান।’

এরআগে গত ১ এপ্রিল ট্রফির মধ্যে চরস জাতীয় মাদকের প্যাকেট বহন করে শারজাহ বিমানবন্দরে গ্রেফতার হন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

আরও পড়ুন : আসছে শাকিব খানের ‘প্রিয়তমা’

গ্রেফতারের পর বিষয়টি তদন্ত করে দুবাই পুলিশ। তদন্তে জানা যায়, ক্রিসানকে ফাঁসানো হয়েছে। গাজা ও পপির বীজ পাচার এ অভিনেত্রীর উদ্দেশ্য ছিল না, এ ব্যাপারে তিনি কিছু জানতেনই না। যার জন্য বেকসুর খালাস পেলেন ক্রিসান।

ক্রিসানকে মাদক মামলায় ফাঁসানোর অপরাধে গ্রেফতার করা হয়েছে মুম্বাইয়ের বাসিন্দা অ্যান্থনি পল (৩৫) এবং রাজেশ বুভাতকে (৩৫)। পল মালাদ এলাকায় একটি বেকারির দোকান চালান। অন্যদিকে, রাজেশ ওরফে রবি নামি একটি ব্যাংকের সহকারী ম্যানেজার।

আরও পড়ুন : বাবা হলেন ‘হ্যারি পটার’

বিষয়টি তদন্তের পর পুলিশ জানতে পারে, হলিউডের একটি ওয়েব সিরিজে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ক্রিসানকে। তার মা প্রেমিলাকেও ঠকানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত অ্যান্থনি পল প্রতিশোধ নিতে চেয়েছিলেন প্রেমিলার বিরুদ্ধে। তাই ফাঁসিয়েছেন তার কন্যাকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা