এশিয়া কাপের ট্রফি উন্মোচন
খেলা

এশিয়া কাপের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর মাত্র এক সপ্তাহ পরেই এশিয়া কাপ-২০২২ এর পর্দা উঠবে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবারের আসরের আয়োজক হলেও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : চা-শ্রমিকদের মজুরি বাড়ল ২৫ টাকা

শনিবার (২০ আগস্ট) এশিয়া কাপ-২০২২ এর ট্রফি উন্মোচন করা হয়েছে।

এশিয়া কাপের ট্রফি উন্মোচন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, সহনশীল ও সহাবস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ নাহিয়ান মাবারাক আল নাহিয়ান ।

এ সময় আয়োজক শ্রীলঙ্কা, আমিরাত ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : আগামী নির্বাচন বাঁচা-মরার নির্বাচন

আসছে ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহরের তিন স্টেডিয়ামে।

প্রসঙ্গত, ২৭ আগস্ট শুরু হওয়ার পরদিনই অর্থাৎ ২৮ আগস্ট হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান।

ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ না

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

৩০ আগস্ট এবারের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা