ছবি : সংগৃহিত
বিনোদন

অভিনেত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

বিনোদন ডেস্ক : চলতি বছরের গত ২৬ মার্চ ভারতের উত্তর প্রদেশের বারাণসীর একটি হোটেল থেকে ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন : আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। তবে আকাঙ্ক্ষার পরিবারের দাবি, এটি খুন। এ খুনের মামলায় প্রেমিক সমর সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য জানিয়ে সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

আরও পড়ুন : শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই

আমার মেয়ের মৃত্যুর জন্য দুজন ব্যক্তি দায়ী উল্লেখ করে নিহত অভিনেত্রী আকাঙ্ক্ষার মা মধু দুবে বলেন, অভিনেতা সমর সিং এবং সঞ্জয় সিং আমার মেয়েকে খুন করেছে।

সমরের ভাই সঞ্জয় সিং এর আগে আকাঙ্ক্ষাকে হত্যার হুমকি দিয়েছে। আর এ কথা আকাঙ্ক্ষা আমাকে মুঠোফোনে জানিয়েছিল বলেও জানান মধু দুবে।

আরও পড়ুন : মস্কো চলচ্চিত্র উৎসবে ‘পেয়ারার সুবাস’

সমর সিংয়ের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন আকাঙ্ক্ষা। মৃত্যুর কিছুদিন আগে এ সম্পর্কের কথা স্বীকার করেন এই অভিনেত্রী।

তবে এ অভিনেত্রীর মৃত্যুর পর সমর সিং ও সঞ্জয় সিংকে খুঁজে পাচ্ছিলেন না পুলিশ। অবশেষে গাজিয়াবাদ থেকে সমরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : করণের রোষানলে পড়েন আনুশকা

অভিনেত্রী আকাঙ্ক্ষার ময়নাতদন্তের রিপোর্ট টেকনিক্যাল সমস্যার কারণে আটকে ছিল। গতকাল সামনে এসেছে এটি।

রিপোর্ট অনুযায়ী আকাঙ্ক্ষার হাতের কবজিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শরীরে খাবার, পানীয় বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।

আরও পড়ুন : এ রকম দুর্ঘটনা যেন কোনো পরিবারের ওপরে না আসে

তবে অভিনেত্রীর পেটে মিলেছে বাদামি রঙের অজানা তরল পদার্থের উপস্থিতি। এ ছাড়া অভিনেত্রীর পেটের মিউকাস মেমব্রেন বন্ধ হয়ে গিয়েছিল বলেও ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে।

অভিনেত্রী আকাঙ্ক্ষা ১৯৯৭ সালে উত্তর প্রদেশের মির্জাপুরে জন্মগ্রহণ করেন। সিনেমায় অভিনয়ের পাশাপাশি টিকটকেও জনপ্রিয় আকাঙ্ক্ষা।

আরও পড়ুন : আবারও আদালতে জ্যাকুলিন

মৃত্যুর আগের রাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। ভোজপুরি গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি।

প্রসঙ্গত,‘মেরি জং মেরা ফয়সলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ভোজপুরি এই অভিনেত্রীর। তারপর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি টু’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা