ছবি: সংগৃহীত
বিনোদন

বলিউড ছেড়ে রাজনীতিতে যাচ্ছেন পরিণীতি!

বিনোদন ডেস্ক : খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, বিয়ের পরে অভিনয় জীবন থেকে বিরতি নিতে চলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন : হিন্দি সিনেমায় নৈতিকতা নেই

সম্প্রতি সিনেমা সমালোচক উমের সন্ধু সামাজিক মাধ্যম টুইটারে লিখেছেন, বিয়ের পরে বলিউডকে চিরতরে বিদায় জানাতে চলেছেন পরিণীতি চোপড়া। তিনি খুব শিগগিরই রাজনীতির সাথে যুক্ত হতে চলেছেন।

তবে অভিনেত্রীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর মেলেনি।

আরও পড়ুন : তিন সিনেমা নিয়ে আসছে পুর্ণিমা

মাস খানেক আগে উমের সন্ধু দাবি করেছিলেন, মালদ্বীপে বাগদান হতে চলেছে ‘আদিপুরুষ’ তারকা প্রভাস ও কৃতি শ্যানন। যদিও সেই খবর সত্যি হয়নি।

আধুনিক প্রজন্মে বিয়ের পরে অভিনয় ছাড়ার দৃষ্টান্ত খুব একটা বেশি নেই। তবে সংসারে মন দেওয়ার জন্য অনেক অভিনেত্রী বিয়ের পরে ছবির সংখ্যা কমিয়ে দেন। যেমনটা করেছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

আরও পড়ুন : হিরো আলম ডিবি কার্যালয়ে

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাটও জানান, মা হওয়ার পরে ছবিতে অভিনয় করার ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগত মানের দিকেই বেশি গুরুত্ব দেবেন।

উল্টো উদাহরণও রয়েছে অনেক। বিয়ের পরে সংসারের পাশাপাশি চুটিয়ে কাজ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, অনুশকা শর্মার মতো অভিনেত্রীরা। পরিণীতি কোন পথে হাঁটবেন, এখন সেটাই দেখার বিষয়!

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা