বিনোদন

আইপিএল উদ্বোধনে দক্ষিণী তারকারা

বিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে আলোচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৬তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হলো একেবারেই বলিউডহীন। তবে কি বক্স অফিসের প্রভাব পড়তে শুরু করল আইপিএলে। অনুষ্ঠানে বলিউডের অস্তিত্ব অরিজিৎ সিং। তারপর মঞ্চে আসেন তামান্না ভাটিয়া এবং রাশ্মিকা মান্দানা।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন উরফি!

গতকাল (৩১ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হলো এই সিজনের আইপিএলের প্রথম খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং সুর ধরেছিলেন গুজরাতি গান দিয়ে। তারপর অবশ্য একের পর এক বলিউডের হিট গান গেয়ে মাতিয়ে দিলেন গোটা স্টেডিয়াম। এরপর একে একে মঞ্চে এলেন তামান্না ভাটিয়া এবং রাশমিকা মান্দানা। দুজনেই পারফর্ম করলেন একের পর এক দক্ষিণী হিট গানের সঙ্গে।

ইদানীং সিনেমার মতো দক্ষিণী গানগুলোও ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। তাই তো অনুষ্ঠানে একটুও ছন্দপতন ঘটেনি। উল্টো মাঠের এনার্জি বেড়েছে। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বদৌলতে ‘সামি সামি’ এবং ‘ও অন্তভা’র মতো গান এখন গোটা দেশ মাতিয়ে রেখেছে। শেষে রাশমিকা নাচলেন অস্কারজয়ী গান ‘নাটু নাটু’তেও। সঙ্গে নাচলেন পুরো গ্যালারির দর্শক!

একসময় বলিউড আর আইপিএল একে অপরের পরিপূরক ছিল। বিনোদন ও ক্রীড়ার জমজমাট প্যাকেজ তৈরি করে দর্শকের সামনে একটি চকমকি মোড়কে তুলে ধরা হয়েছিল আইপিএলকে। সেসময় বিনোদন বলতে সকলে বলিউডই বুঝতেন। বহু বলি-তারকাদের নিজস্ব দল থাকায় মাঠে তাদের সপরিবারে দেখাও যেত। চিয়ারলিডাররাও কোমর দোলাতেন বলিউড গানের সুরেই।

আরও পড়ুন: তিন সিনেমা নিয়ে আসছে পুর্ণিমা

কিন্তু এখন সময় বদলেছে। উদ্বোধনী অনুষ্ঠানের গ্ল্যামার বাড়ানোর জন্য ভরসা এখন দক্ষিণেই। অন্তত এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা