সংগৃহীত
বিনোদন

তাসনিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনে নতুন মুখ তাসনিয়া রহমান। কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গেছে তাকে। ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ সিরিজেও ছোট একটি চরিত্রে অভিনয় করে ছিলেন আলোচনায়। এবার এই নবাগতার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ।

আরও পড়ুন : হিরো আলম ডিবি কার্যালয়ে

তাসনিয়ার বিরুদ্ধে অভিযোগ, বিত্তশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ট হয়ে তাদের ফাঁসিয়ে মামলা এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে বিলাসবহুল জীবনযাপন করে যাচ্ছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে গুলশান থানায় করা সাধারণ ডায়েরির একটি অংশে ঐ প্রযোজক নেতা অভিযোগ করেছিলেন, তার সাবেক স্ত্রী অভিনয় করতে ইচ্ছুক তাসনিয়া নামের একটি মেয়েকে সিনেমার নায়িকা বানানোর আশ্বাস দিয়ে বিভিন্ন মহলে নিয়ে যান।

দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার প্রতিবেদনে এমন একটি ইঙ্গিতপূর্ণ তথ্য আসার পর শোবিজ অঙ্গন বিশেষ করে এফডিসিতে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয় কে এই তাসনিয়া?

খোঁজ নিতে গিয়ে জানা গেল, সেই তাসনিয়া-ই অভিনয়ের নবাগত ‘তাসনিয়া রহমান’। গুগলে সার্চ করলেই তাসনিয়া রহমানের অসংখ্য ছবি চলে আসে। একই নামে থাকা একটি ফেসবুক প্রোফাইলেও তার বিভিন্নমুখি অভিব্যক্তিপূর্ণ অঙ্গভঙ্গি ও অনেক হোটেল রুমে অবস্থানের ছবি পাওয়া যায়।

ফেসবুকে তার নির্দিষ্ট পেশা উল্লেখ না থাকলেও তিনি নিজেকে মডেল ও চিত্রনায়িকা দাবি করেন। উল্লেখযোগ্য কোনো কাজ বা দৃশ্যমান আয় না থাকলেও ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায় তিনি অডি এবং মার্সেডিজের মতো বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়ান। যা বেশ প্রশ্নের জন্ম দিয়েছে।

আরও পড়ুন : আইপিএল উদ্বোধনে দক্ষিণী তারকারা

নাম প্রকাশে অনিচ্ছুক সেই প্রযোজক আরও বলেন, ‘ও একজন প্রতারক। অনেককেই সে ফাঁসিয়েছে। অনেকটা সাইকোর মতো।’ কিছুদিন আগে এক মডেল-উপস্থাপিকার সঙ্গে নিজের কথোপকথন ফাঁস করেছিলেন তাসনিয়া।

সেখান থেকে জানা যায়, আলোচিত-সমালোচিত এই উপস্থাপিকা তাসনিয়ার বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ তুলে লিখেছেন, ‘ক্লায়েন্টের সঙ্গে তোমার কলরেকর্ড আমার কাছে আছে। আমি জানি তুমি এগুলো করে ফ্যামিলি চালাও। কিন্তু আমার স্বামীর সঙ্গে কেনো? আমি জানি তুমি মাদকাসক্ত এবং আমার স্বামীর সঙ্গে কথা বলো।’

তবে সেই অভিযোগ অস্বীকার না করে তাসনিয়া রহমান ওই উপস্থাপিকাকে বাংলাদেশে আসলে দেখে নেয়ার হুমকি দেন সোশ্যাল মিডিয়ায়।

এদিকে ফেসবুক কভারে তাসনিয়া যার সঙ্গে ছবি দিয়ে রেখেছেন তিনি একজন ব্যবসায়ী এবং এফবিসিসিআই এর সাবেক পরিচালক। তিনি বিবিহিত এবং দুই সন্তানের জনক। তিনিও তাসনিয়ার জালে ফেঁসেছিলেন। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে মোটা অংকের টাকা দাবি করেছিলেন এই বিতর্কিত মডেল-অভিনেত্রী।

তবে আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদনে ব্যাবসায়ী নির্দোষ প্রমাণিত হন। মামলায় জিততে না পেরে তাসনিয়া তাকে সামাজিকভাবে হেয় করতেই নিজের সঙ্গে তার ছবি ফেসবুকের কভারে ব্যবহার করছেন বলে ব্যবসায়ীর ঘনিষ্ট সূত্র দাবি করেছ। ওই ব্যবসায়ী এ বিষয়ে আইনি সহায়তা নেবেন বলেও জানা গেছে।

আরও পড়ুন : তিন সিনেমা নিয়ে আসছে পুর্ণিমা

এখানেই শেষ নয়। আরও একটি অভিযোগ উঠেছে তাসনিয়ার বিরুদ্ধে। কয়েকবছর আগে তাসনিয়ার ভয়ে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন এক আইটি ব্যবসায়ী। কিছুদিন ওই ব্যবসায়ীর সঙ্গে একই বাসায় থেকেছিলেন তাসনিয়া। পরবর্তীতে বিবাহিত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগে মামলা করার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।

নেগোসিয়েশনের নামে কিছুদিন সময় ক্ষেপণ করে ওই ব্যবসায়ী আমেরিকায় পাড়ি দেন বলে তার ঘনিষ্ট বন্ধু জানিয়েছেন।

সম্প্রতি অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে নতুন করে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমে জড়িয়ে তার স্ত্রীর কাছে ধরা পড়ার পর। ওই ব্যবসায়ীর স্ত্রী গণমাধ্যমে তাসনিয়ার বিরুদ্ধে নানা তথ্য প্রমাণ পাঠিয়ে জানান, তার স্বামীর সঙ্গে তাসনিয়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে।

পরবর্তীতে পারবিবারিক চাপে তাকে ছাড়তে রাজি হন ওই ব্যবসায়ী। এতে ক্ষিপ্ত হয়ে তাসনিয়া তার কাছে মোটা অংকের টাকা চায়। অন্যথায় মিডিয়ার কাছে ওই ব্যবসায়ীর পরিচয় প্রকাশ করার হুমকি দেয়।

আরও পড়ুন : হিন্দি সিনেমায় নৈতিকতা নেই

এদিকে এতসব অভিযোগর বিষয়ে তাসনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়গুলো নিয়ে তাসনিয়া রহমান বলেন, ‘সব ষড়যন্ত্র। কেউ যদি প্রমাণ দেখাতে পারে কারও কাছ থেকে টাকা নিয়েছি তাহলে অভিযোগগুলো মাথা পেতে নেব। কারণ কেউ কোনো প্রমাণ দেখাতে পারব না যে কারো এক টাকা মেরে দিছি।

আমি মুদি দোকানেও বাকি রাখি না, কারণ আল্লাহ না করুক যে কোনো সময় আমি মারা যেতে পারি। এভাবে যদি অভিযোগ করা হয় তাহলে আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা