ছবি : সংগৃহিত
বিনোদন

স্ক্যান্ডালের ১৩ বছর পর নোটিশ!

বিনোদন নিউজ ডেস্ক : ফের আলোচনায় উঠে এসেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। স্ক্যান্ডাল বিতর্ক নিয়ে তাকে কুমিল্লার আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

আরও পড়ুন : জীবনের বড় ভুল তাহসানকে বিয়ে করা

বৃহস্পতিবার (২৩ মার্চ) ডাক বিভাগের রেজিস্ট্রি ৫১৪ নম্বর রশিদের মাধ্যমে প্রাপ্তি স্বীকারপত্রসহ প্রভার রাজধানী গুলশানের বাসার ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে এই আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

আরও পড়ুন : আগে ব্যাগ দিয়ে আঘাত করত

আগামী সাত দিনের মধ্যে জবাব না দিলে বিগত সময়ে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে ওই আইনজীবী মামলা দায়ের করারও ঘোষণা দেন।

লিগ্যাল নোটিশ পাঠানো জয়নাল আবেদীন মাযহারী কুমিল্লা শহরের বাসিন্দা। বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী তিনি।

আরও পড়ুন : ‘গেরুয়া সুন্দরী’ নুসরাত!

লিগ্যাল নোটিশ গ্রহীতার কিছু কর্মকাণ্ডকে ধর্ম এবং প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে গণউৎপাত হেতু বিপথগামী করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আমি একজন আইনজীবী হিসেবে সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টির আশঙ্কা করছি জানিয়ে জয়নাল আবেদীন বলেন, তার (প্রভার) এমন বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে প্রলুব্ধ হয়ে সমাজের নারী-পুরুষ এমন বেআইনি কাজে লিপ্ত হতে পারে। তাই অভিনেত্রী প্রভাকে আমার এ নোটিশ দেওয়া।

আরও পড়ুন : মাহির ফারিশতায় বাহারি ইফতার

তিনি যদি নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে জবাব না দেন এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনা না করেন, তবে দেশের প্রচলিত আইনের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার এ বিষয়ে মন্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন : ফের বাবা হলেন আতিফ

প্রসঙ্গত, ২০১০ সালে রাজিব হাসানের সঙ্গে বাগদান হয় সাদিয়া জাহান প্রভার। কিন্তু এক পর্যায়ে অভিনেতা অপূর্বকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর রাজিবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ২০১০ সালের ভিডিওকে কেন্দ্র করে ১৩ বছর পর এই অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা