বিনোদন

জীবনের বড় ভুল তাহসানকে বিয়ে করা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। তাহসানের সাথে ডিভোর্সের প্রায় দুই বছর পর ২০১৯ সালের ডিসেম্বরে টালিগঞ্জের নামি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিথিলা, বেশ সুখে দাম্পত্য যাপন করছেন মিথিলা।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

ভক্তদের কাছে তাহসান-মিথিলা জুটি ছিল ‘মেড ফর ইচ আদার’ কাপল। তবে সবার ধারণাকে ভুল প্রমাণ করে ২০১৭ সালের অক্টোবরে সুদীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন এই তারকা দম্পত্তি।

নতুন সম্পর্কে জড়ালেও প্রাক্তন স্বামীর সঙ্গে সৌজন্যের সম্পর্ক পূর্ণমাত্রায় বজায় রেখেছেন মিথিলা। তবে সম্প্রতি এক টক শো ‘ফান উইথ ফেবারিটস’-এ র‌্যাপিড ফায়ার রাউন্ডে বিস্ফোরক মন্তব্য করেছেন সৃজিত ঘরণী। আর সেই ক্লিপিংস এখন নেটমাধ্যমে ভাইরাল।

সেখানে অনেকেই মিথিলাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তাহসানকে নিয়ে এমন মন্তব্য তার ভক্তরা মানতেই পারছেন না। অনুষ্ঠানে মিথিলাকে জীবনের বড় ভুল সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সটান জবাব দেন- আমি জীবনে ছোট ছোট ভুল অনেক করেছি… তবে আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছোটবেলায় তাহসানকে বিয়ে করে ফেলা।

এ মন্তব্যের জেরে ‘সাহসী’ মিথিলাকে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয়।

আরও পড়ুন: আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই

মিথিলা মাত্র ২০ বছর বয়সে সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসানকে বিয়ে করেছিলেন। সালটা ছিল ২০০৬। তাদের একমাত্র মেয়ের নাম আইরা।

একজন নেটিজেন লেখেন, হাস্যকর বড়ই হাস্যকর। ছোটবেলায় তাহসানের মতো সেলিব্রিটিকে বিয়ে না করলে, আপনার মতো মিথিলা সারাজীবন প্রদীপের নিচেই থেকে যেতেন।

অপর একজন লেখেন, মিথিলা আপুর জীবনের সবচেয়ে বড় ভুল; তাহসান ভাইয়ের অসম্ভব ভালোবাসাকে বুঝতে না পারা।

এই শো’তেই প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে মিথিলা জানান, আমার কাছে সবচেয়ে গুরুত্ব আমার মেয়ে। আর তাহসান আমার সন্তানের বাবা। সেইজন্য যতটুকু বন্ধুত্ব সুলভ থাকা যায়, আমরা ততটুকু বন্ধুত্বসুলভ থাকি।

আরও পড়ুন: তিউনিসিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ ৩৪

এদিকে কয়েক আগে সৃজিত-মিথিলার সুখী দাম্পত্যে চিড় ধরার গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল টালিপাড়ায়, তবে মিথিলা যাবতীয় জল্পনায় জল ঢেলে দেন। দিন কয়েক আগেই নতুন ছবির ঘোষণা সেরেছেন মিথিলা। অর্ণব মিদ্য়ার আসন্ন ছবি ‘মেঘলা’য় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা