তামান্না ভাটিয়া
বিনোদন

ব্যক্তিগত জীবনের জন্য সময় নেই

সান নিউজ ডেস্ক: বাহুবলি গার্ল খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডেও একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: বীরের বাবার সঙ্গে দেখা হয়

একাধিক সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে নিয়মিত বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াতে হয় তাকে। তবে তামান্নার বাবা-মা কাজের বাইরেও তার কাছ থেকে কিছু প্রত্যাশা করেন।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তামান্না বলেন, বাবা-মা তার সুখী বিবাহিত এবং স্থায়ী দাম্পত্য জীবন দেখতে চান। এই অভিনেত্রী বলেন, ‘ঘটনা হলো আমি দিনে ২৬ ঘণ্টা কাজ করি! এই যেমন এখন আমি আপনার সঙ্গে কথা বলছি আর আমার মায়ের কাছ থেকে ফোন কল পাচ্ছি। কিন্তু কাজ থাকায় তার সঙ্গে কথা বলতে পারছি না। তিনি আমার এই ব্যস্ত সময়সূচিতে বিরক্ত।’

তামান্না আরও বলেন, ‘প্রতিটি ভারতীয় পরিবারের মতো আমার বাবা-মাও চান আমি বিয়ে করি। কিন্তু কী করব, ব্যক্তিগত জীবনের জন্য আমার সময় নেই।’

এই অভিনেত্রীর মতে, ব্যক্তিগত জীবনের জন্য তার আসলেই সময় নেই। তবে তার অর্থ এই নয় যে, তিনি সংসারী হতে চান না। তামান্না বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাস করি। বিয়ে করতে চাই, সন্তান নিতে চাই। কিন্তু আপাতত আমার খুব একটা জীবন নেই। আমি সত্যিই আমার কাজ অনেক উপভোগ করি। আমি মনে করি এটি (চলচ্চিত্রের শুটিং সেট) এমন একটি জায়গা, যেখানে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার আরও শক্তি থাকলে আমি আরও বেশি কাজ করতাম।’

আরও পড়ুন: আসুন আইন মেনে সড়কে চলি

তামান্নার মতে, বাবা-মায়ের সাপোর্টের কারণেই তিনি মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন। অভিনেত্রী বলেন, ‘আমার কাছের মানুষজন খুবই সাপোর্টিভ। আমি মনে করি না যে, পরিবারের সমর্থন ছাড়া এটা করতে পারতাম। তারা আমার কাজ সম্পর্কে খুব উৎসাহ দিয়ে থাকে। তাদের সঙ্গে এবং একটি ছোট্ট কুকুরছানার সঙ্গে আমার বসবাস, এটাই আমার পৃথিবী। যা আমি দারুন উপভোগ করে চলেছি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা