সংগৃহীত ছবি
বিনোদন

কু-প্রস্তাব দেওয়া হয় নয়নতারাকে

বিনোদন ডেস্ক: মালয়ালম চলচ্চিত্র জগতের একের পর এক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে মুখ খুলতে শুরু করেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও।

আরও পড়ুন: কাজলকে মা ডাকবেন সাইফ পুত্র

বিশেষ করে অভিনেত্রীরা জানাচ্ছেন, কাজের সুযোগ পেতে নির্মাতা-প্রযোজকদের আপত্তিকর কত প্রস্তাবের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।

শুধু যে দ্বিতীয় সারির কোনো তারকাদের সঙ্গেই এসব ঘটছে, এমনও কিন্তু নয়। ১ম সারির অনেক অভিনেত্রীও জানিয়েছেন, তাদেরকেও যৌন হেনস্তা করা হয়েছে ক্যারিয়ারের শুরুতে। দক্ষিণী সিনেমার সুপারস্টার নয়নতারার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকারের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন, কাজের জন্য সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।

নয়নতারা বলেন, আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ১ম সারির অভিনেত্রী হয়ে উঠেছি।

আরও পড়ুন: নতুন ওয়েব সিরিজে পাওলি দাম

সবশেষ শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার। সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারের গ্রাফটা বেশ ওপরের দিকেই নিয়ে গেছেন এই অভিনেত্রী।

ব্যক্তিজীবনে নয়নতারা পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন ২০২২ সালে। ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনে যমজ সন্তান নিয়ে বেশ সুখেই আছেন এই দম্পতি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা