সংগৃহীত ছবি
বিনোদন

কাজলকে মা ডাকবেন সাইফ পুত্র

বিনোদন ডেস্ক: বলিউডে একসময় ছিল যাদের জয়জয়কার, তাদেরই সন্তানরা এবার প্রস্ততি নিচ্ছে ইন্ডাস্ট্রির পর্দা কাঁপাতে। সেখানে দর্শকের আগ্রহ থাকবে স্বাভাবিক।

আরও পড়ুন: নতুন ওয়েব সিরিজে পাওলি দাম

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে চেনেন না এমন দর্শক খুব কমই আছে। তার ছেলে হতে যাচ্ছেন বলিউডের হিরো। যদিও সাইফের মেয়ে সারা আলি খান ইন্ডাস্ট্রিজে পা রেখেছিলেন আরও ৬ বছর আগে। এবার বোনের পর হিন্দি সিনেমায় পা রাখছেন ইব্রাহিম। সাইফ পুত্র ইব্রাহিম যেন নেটিজেনদের ভাষায় সাইফ আলি খানের 'আপগ্রেড ভার্সন'।

শোনা যাচ্ছে, 'সরজমিন' নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করবেন ইব্রাহিম। ছবিটির পরিচালনায় রয়েছেন আরেক স্টারকিড কায়োজে ইরানি। অভিনেতা বোমান ইরানির পুত্র এই পরিচালক।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন দেব

'সরজমিন' ছবিতে ইব্রাহিমের মা এর চরিত্রে থাকছেন বলিউড অভিনেত্রী কাজল। বাবার চরিত্রে থাকছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমার। ভারতীয় গণমাধ্যমের খবর, মালয়ালম ছবি 'হৃদয়ম'-এর আদলে ছবির চিত্রনাট্য বেঁধেছেন নির্মাতারা। ছবিতে এক ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে সাইফ-পুত্রকে।

ইতোমধ্যে ছবির ৩ দফার শ্যুটিং সম্পন্ন। বাকি থাকা শ্যুটিংয়ের কাজ করা হবে মুম্বাইতে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে 'সরজমিন'।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা