আমির খান
বিনোদন

প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সম্পর্ক তিক্ত নয়

সান নিউজ ডেস্ক: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান ও কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন। তবে তাদের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন এই সুপারস্টার।

আরও পড়ুন: কাজে মনোযোগী সুবাহ

‘কফি উইথ করন’ টক শো-তে হাজির হয়েছিলেন আমির খান। নির্মাতা করন জোহরের এই অনুষ্ঠানেই প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তার বর্তমানে সম্পর্ক কেমন তা নিয়ে কথা বলেছেন আমির।

আমির খান বলেন, ‘আমার মনে দুই প্রাক্তন স্ত্রীর জন্য প্রচুর শ্রদ্ধা আর সম্মান রয়েছে। আমরা সবসময় একটাই পরিবার থাকব।’ এছাড়া তিনি জানান, প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক মোটেই তিক্ত নয়, যেমনটা অনেকে ভাবেন। শত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিন তারা সকলে একসঙ্গে সময় কাটান, নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে নেন। এই অভিনেতার দাবি, পরস্পরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে সেটা পুরোপুরি আন্তরিক।

আরও পড়ুন: ঋতুপর্ণাকে উপদেশ দিলেন শ্রীলেখা

‘লগান’ সিনেমার সেটে আমির ও কিরণের পরিচয় হয়। এরপর তাদের বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। গত বছর জুলাইয়ের ডিভোর্সের ঘোষণা দেন আমির ও কিরণ। এর আগে রিনা দত্তের সঙ্গে সংসার পেতেছিলেন আমির। তাদের দুই সন্তান— ইরা ও জুনায়েদ। অন্যদিকে আমির-কিরণের এক ছেলে আজাদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা