মল্লিকা শেরাওয়াত
বিনোদন

বলিউডে কাজ করতে হলে রাত কাটাতে হয়!

সান নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত বলেছেন, বলিউডে টিকে থাকতে হলে, প্রতিষ্ঠা পেতে হলে নায়কের কুপ্রস্তাবে রাজি হতে হয়; নায়কের বাড়িতে গিয়ে রাত কাটাতে হয়। এসব মেনে নিতে পারেননি বলেই কাজ থেকে ছিটকে পড়েছেন তিনি।

আরও পড়ুন: আরিয়ান আমার ক্রাশ ছিল

মল্লিকা বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা। খোলামেলা দৃশ্যে অভিনয় করে নিজেকে ‘সেক্স সিম্বল’ হিসেবে পরিচিত করেছিলেন তিনি। এ কারণে ব্যাপক সমালোচনাও সহ্য করতে হয়েছিল তাকে। তবে তিনি মনে করেন, তার সাহসী পদক্ষেপের কারণেই আজ বলিউডের অভিনেত্রীরা খোলামেলা হয়ে কাজ করছেন।

সম্প্রতি এক সাংবাদ সংস্থার সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার ভাষ্য, ‘প্রথম সারির নায়কেরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। কারণ তাদের কুপ্রস্তাবে আমি কখনও রাজি হইনি। যেসব নায়িকাকে তারা শাসন করতে পারতেন, তাদের ঘনিষ্ঠ হতে রাজি করাতে পারতেন, তারাই সিনেমায় সুযোগ পেতেন। আমি এই দলে ছিলাম না। তাই ভাল কাজও পেতাম না।’

কাজ পেতে হলে নায়কের বাড়িতে রাত কাটাতে হয় জানিয়ে মল্লিকা বলেন, ‘মুম্বাই ইন্ডাস্ট্রিতে সমঝোতা মানে নায়কের সঙ্গে বসা, শোয়া—সব কিছুই বোঝায়। নায়ক যদি বলে রাত তিনটায় তার বাড়িতে আসতে হবে, নায়িকাকে সেটাই করতে হবে। না হলে সিনেমা থেকে বাদ।’

আরও পড়ুন: আমার কিছু হলে তার জন্য দায়ী নানা

প্রসঙ্গত, মল্লিকা বলিউড চলচ্চিত্রে কর্মজীবন প্রতিষ্ঠার পাশাপাশি তামিল, কন্নড়, হিন্দি, ইংরেজি এবং চীনা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। খোয়াইশ (২০০৩) এবং মার্ডার (২০০৪) চলচ্চিত্রে সাহসীভাবে পর্দায় উপস্থিতির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। শেরাওয়াত প্রায়শই যৌনতার প্রতীক হিসেবে গণমাধ্যমগুলোতে উপস্থিত হয়েছেন। ২০০৬ সালে তিনি পেয়ার কে সাইড এফেক্টস সফল রোমান্টিক কমেডি চলচ্চিত্রে অভিনয় করেন যা তাকে বিভিন্ন সমালোচকদের প্রশংসা অর্জন করতে সহায়তা করে।

এরপর, তিনি আপ কা সুরুর - দ্য রিয়েল লাভ স্টোরি (২০০৭) ও ওয়েলকাম (২০০৭)-এর মতোন সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন, এবং ডাবল ধামাল চলচ্চিত্রে, যা ছিল তার সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য। বলিউডের কয়েকজন তারকাদের মধ্যে তিনি একজন যিনি হিসসস (২০১০) এবং পলিটিক্স অব লাভ (২০১১) চলচ্চিত্রের মাধ্যমে হলিউডে সমন্বিত হওয়ার চেষ্টা করেছিলেন।

২০০২ সালে জিনা সির্ফ মেরে লিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। চলচ্চিত্রে অভিনয় শুরু করার পূর্বে তিনি টেলিভিশন বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

মল্লিকা শেরাওয়াতকে সর্বশেষ দেখা গেছে ‘আরকে/আরকে’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছে গত ২২ জুলাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা