ক্যাটের সাফল্যে গর্বিত ভিকি
বিনোদন

ক্যাটের সাফল্যে গর্বিত ভিকি

সান নিউজ ডেস্ক: প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। তবে বলিউড তারকা ভিকি কৌশলের সংসার জীবনে তার স্ত্রীর বলিউড অভিনেত্রী ক্যাটের ভুমিকা সকলের কাছে ঈর্ষান্বিত।

আরও পড়ুন: আরিয়ান আমার ক্রাশ ছিল

ক্যাটরিনা কাইফ অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নাম লিখিয়েছেন। ‘কে বিউটি’ নামে তার একটি বিউটি ব্র্যান্ড রয়েছে। নারীদের আরো সুন্দর করে তোলার উদ্দেশ্য ব্র্যান্ডটির যাত্রা শুরু করেন ক্যাট।

সফল উদ্যোক্তা হিসেবে ক্যাটরিনার ঝুলিতে জমা পড়েছে পুরস্কার। ‘বিউটি ব্র্যান্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে ক্যাটরিনার এই প্রতিষ্ঠান। ভোগ ইন্ডিয়া এই পুরস্কার প্রদান করেছে। এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত ক্যাটরিনা। তাই খবরটি ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন।

স্ত্রীর এই সাফল্যে উচ্ছ্বসিত ভিকি কৌশলও। আর ক্যাটরিনার সবচেয়ে বড় চিয়ার লিডার যে ভিকি তা তো কারো অজানা নয়। ক্যাটরিনার পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ভিকি ‘আনস্টপেবল’ গানটি জুড়ে দেন। সঙ্গে লিখেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ নারী পেয়েছে ব্র্যান্ড অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড! অভিনন্দন সুন্দরী।’

আরও পড়ুন: আমার কিছু হলে তার জন্য দায়ী নানা

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে ক্যাটরিনা কাইফের। সর্বশেষ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করলেও তা স্বীকার করেননি এই যুগল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন তারা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে এ যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পর সংসার যেমন সামাল দিচ্ছেন ক্যাটরিনা, তেমনি নতুন প্রজেক্টের কাজ নিয়েও ব্যস্ত তিনি। সদ্যই ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শেষ করেছেন। তার হাতে রয়েছে ‘ফোন ভূত’, ‘মেরি ক্রিসমাস’-এর মতো সিনেমার কাজ। ভিকিও কম ব্যস্ত নন, সুজিত সরকারের ‘সর্দার উধম সিং’, মেঘনা গুলজারের পরিচালনায় স্যাম ম্যানেকশের বায়োপিকের কাজ তার হাতে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা