বিনোদন

চমক নিয়ে আসছেন ববি

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঢালিউডে এক যুগ আগে পথচলা শুরু করেছিলেন তিনি। রূপালি ভুবনে গ্ল্যামারের আলোয় নিজেকে মেলে ধরেছেন। পেয়েছেন খ্যাতি ও পরিচিতি।

আরও পড়ুন: এক সেকেন্ডের নাই ভরসা

ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০১৯ সালে ‘নোলক’ সিনেমায়। যেখানে তার নায়ক ছিলেন শাকিব খান। এরপর টানা তিন বছর হলের সামনে নতুন কোনো সিনেমার পোস্টার দেখেনি ভক্তরা। অবশ্য এর পেছনে মহামারি করোনাভাইরাস অন্যতম কারণ।

এবার ভক্তদের জন্য সুখবর দিলেন ববি। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী আগস্টেই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নায়িকা। চমকটির নাম ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ নির্মিত এই সিনেমা আগস্টে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

যদিও সিনেমাটির শতভাগ কাজ এখনো শেষ হয়নি। ইতোপূর্বে এর ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। নির্মাতা পলাশ জানালেন, কোরবানির ঈদের পর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছেন তারা।

আরও পড়ুন: কেকে-র মৃত্যু অস্বাভাবিক, থানায় মামলা

তিনি বলেন, “আগস্ট মাসে ‘ময়ূরাক্ষী’ মুক্তি দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। কোরবানির ঈদের আগেই সেন্সরে জমা দেব। এটি একটি পরিপূর্ণ সিনেমা। দর্শক দেখে হতাশ হবেন না।”

প্রথম দিকে শোনা গিয়েছিল, ‘ময়ূরাক্ষী’ নির্মিত হবে ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। তবে পরবর্তীতে নির্মাতা জানান, এটি মূলত প্রেমের গল্পের সিনেমা। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা