কেকে
বিনোদন

কেকে-র মৃত্যু অস্বাভাবিক, থানায় মামলা

সান নিউজ ডেস্ক:বলিউড গায়ক কেকে’র মৃত্যুর ঘটনায় মামলা। বুধবার (১ জুন) সকালে কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কলকাতার নিউ মার্কেট থানায়।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে তার যে সঙ্গীরা এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন নিউ মার্কেট থানায়। সেই অভিযোগ পেয়েই তদন্ত নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত রোগী

কৃষ্ণকুমার কুন্নাথ মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

জানা যাচ্ছে, নজরুল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠান শুরু করেন কেকে। একের পর এক গান গেয়েছেন ভিড়ে ঠাসা হলে। মঞ্চে দাঁড়িয়ে শিল্পী দরদর করে ঘামছিলেন। বার বার মুখ মুছতে দেখা গিয়েছে তাঁকে রুমালে। বোতল থেকে জলও খেয়েছেন একাধিক বার। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। বেশ কয়েকটি গান গাওয়ার পরই অসুস্থ বোধ করেন তিনি। সেখান থেকে হোটেলে ফিরে যাওয়া। এরপর তাকে দ্রুত কলকাতা সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা