বিনোদন

মুক্তি পেল কেকের শেষ গান

বিনোদন ডেস্ক: সদ্য প্রয়াত বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের রেকর্ড করা শেষ গান মুক্তি পেয়েছে। সৃজিত মুখার্জি পরিচালিত ‘শেরদিল’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: সালমান ও তার বাবাকে হত্যার হুমকি!

গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়ে গেছেন কেকে। কে জানত, সেটিই তার জীবনের শেষ রেকর্ড করা গান হবে! কেকের চলে যাওয়ার পরও নতুন করে তার গলা শুনে আরও একবার আবেগে ভাসছেন ভক্তরা।

সোমবার (০৬ জুন) এটি প্রকাশ পেয়েছে। ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরজ কাবি, সায়নী গুপ্তসহ অনেকে। কেকের গাওয়া গানটির সঙ্গে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরজ কাবিকে।

গত মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন কেকে। তারপর হোটেলে ফিরেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কেকের অকালপ্রয়াণে ভারতসহ পুরো বিশ্বের অনুরাগীদের মনে নেমে আসে শোকের ছায়া।

আরও পড়ুন: এবার কলকাতার মঞ্চে গাইবেন সনু নিগম

সেই ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে গেছে। তাও কেকে চলে গেছেন, যেন মেনে নিতেই পারছেন না সংগীতপ্রেমীরা। সেই কেকের স্মৃতিই নতুন করে উসকে দিল ‘শেরদিল’ ছবির নতুন গান। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকের গলায় ধরা দিল মাটি-পৃথিবীর গন্ধ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা