শাহরুখ করোনায় আক্রান্ত
বিনোদন

শাহরুখ করোনায় আক্রান্ত

সান নিউজ ডেস্ক: আবার করোনায় আক্রান্ত হয়েছেন শীর্ষ দুই তারকা শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ সহ বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে, এর উৎস প্রযোজক করণ জোহরের এক পার্টি।

আরও পড়ুন: দম্পতিকে হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড
বর্তমানে দুই অভিনেতাই আইসোলেশনে রয়েছেন বলে খবর। শরীরে করোনার উপসর্গ থাকলেও তারা সুস্থ রয়েছেন। যদিও তারা আনুষ্ঠানিকভাবে এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি বলিউডের একের পর এক তারকাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর।

এদিকে, তারকাদের করোনায় আক্রান্ত হওয়াটা করণ জোহারের ৫০তম জন্মদিনের পার্টিকেই দায়ী করছেন অনুরাগীরা। নেটিজেনদের কথায়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে রীতিমতো তারকাদের ঢল নেমেছিল। শাহরুখ, আমির, সালমানের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডভানি, অক্ষয় কুমার, আদিত্য রায় কাপুরসহ অন্য অভিনেতারাও। যাদের অনেকেই হয়েছে শিকার।

গত বছর এপ্রিলেও করোনা আক্রান্ত হয়েছিলেন ক্যাটরিনা। এই নিয়ে দ্বিতীয়বার করোনা সংক্রমিত হলেন তিনি। প্রসঙ্গত, ক্যাটরিনাও উপস্থিত ছিলেন করণ জোহরের জন্মদিনের পার্টিতে।
অন্যদিকে, মাত্র একদিন আগেই নিজের নতুন ছবি ‘জওয়ান’র ঘোষণা দিয়েছেন কিং খান। ছবির ধামাকাদার পোস্টারও শেয়ার করেছেন বাদশা। ভিন্ন লুকে প্রিয় অভিনেতাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। হিন্দি সহ তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। যা পরিচালনা করছেন দক্ষিণি নির্মাতা অ্যাটলি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা