ইন্দ্রাণী হালদার
বিনোদন

প্রযোজক সুযোগ বুঝে খারাপ প্রস্তাব দেন

সান নিউজ ডেস্ক: ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ইন্দ্রাণী হালদার বলেছেন, ‘তখন আমার বয়স ২০ বছর, মুম্বাই গিয়েছিলাম একটা সিনেমা করতে। সেই সিনেমার প্রযোজক সুযোগ বুঝে খারাপ প্রস্তাব দেন। রীতিমত শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার কুপ্রস্তাব! আমি বারবার বলেছি, এটা করবেন না প্লিজ। আমি এভাবে কখনও কাজ পাইনি, পেতে চাইও না।’

আরও পড়ুন: শাহরুখ খান করোনায় আক্রান্ত!

শুক্রবার (৩ জুন) এক অনুষ্ঠানে এমনটাই জানালেন অভিনেত্রী।

ইন্দ্রাণীর কথা শুনে ওই প্রযোজক বলেছিলেন, ‘তুম বাঙালি লাড়কিয়ো কা কুছ নাহি হোগা’ (তোমাদের বাঙালি মেয়েদের কিচ্ছু হবে না)।

প্রভাবশালী ওই প্রযোজক বলেছিলেন, মুম্বাইয়ের বড় বড় নায়িকা তার পায়ের তলায় থাকে। এই কথার জবাবে ইন্দ্রাণী সেদিন বলেন, ‘হতে পারে বড় বড় হিরোইন আপনার পায়ের তলায়; কিন্তু আমি এভাবে কাজ করিনি, আমাকে কলকাতা থেকে ডেকে এনে কাজ দিয়েছেন, কোনো সমঝোতা বা কম্প্রোমাইজ আমি করবো না।’

তিনি আরও বলেন, ‘ওই প্রযোজক সেদিন রীতিমত জোর করতে থাকেন। তবে সেদিন আমায় বাঁচিয়েছেন ঈশ্বর। সেই মুহূর্তে ওই নামী প্রযোজকের বউয়ের ফোন চলে আসে, আমি দৌড়ে দরজা খুলে ফেলি। জোরে জোরে কাশতে থাকি যাতে সেই শব্দ ফোনের ওপারে থাকা প্রযোজকের বউ শুনতে পান। নামকরা ওই প্রযোজক কিছু করতে পারেননি আমার। আমি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। ২০ বছর বয়সে সেদিনের সেই ঘটনা পরে আমাকে দহনের ঝিনুক হতে সাহায্য করেছিল।’

প্রসঙ্গত, ভারতীয় বাংলা সিনেমার নন্দিত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। নব্বই দশক থেকে জনপ্রিয়তার সঙ্গে তিনি সিনেমা ও টিভি সিরিয়ালে কাজ করে আসছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা