জয়া আহসান
বিনোদন

গরিবের রাখি সাওয়ান্ত জয়া

সান নিউজ ডেস্ক: দুই বাংলায় অভিনয় দিয়ে হৃদয়ে স্থান করে নিয়েছেন জয়া আহসান। দুই জায়গায় তাই সমানতালে অভিনয় করছেন তিনি। তবে এবার এই অভিনেত্রীকে পড়তে হয়েছে নেটিজেনদের সমালোচনায়।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

সম্প্রতি কলকাতার আনন্দলোক পুরস্কার ২০২২-এ সেরা কেন্দ্রীয় চরিত্রের জন্য এই পুরস্কার পেলেন তিনি। অতনু ঘোষ পরিচালিত বিনিসুতোয় সিনেমায় অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেলেন জয়া আহসান। এটির রেশ না কাটতেই দেশের একটি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া।

চড়া মেকআপে জয়া আহসান একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেই ছবি জয়া ফেসবুকে পোস্ট করলে কেউ তাকে রাখি সাওয়ান্তের সঙ্গে আবার কেউ রানু মণ্ডলের সঙ্গে তুলনা করেছেন। জয়া আহসান ফেসবুক ও ইনস্টাগ্রামে গত ৩০ মে ছবিগুলো পোস্ট করেন। আজকেও একই লুকের কয়েকটি ছবি আপলোড করেন এই অভিনেত্রী। জয়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য এই মেকআপ নিয়েছিলেন যা নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি। অভিনেত্রীকে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করে একজন লিখেছেন: ‘যে মেকআপ আর্টিস্ট রানু মণ্ডলের মেকআপ করেছিল সেই আর্টিস্টই মনে হয় জয়া খালার মেকআপ করেছে।’ তানিয়া চৌধুরী তমা লিখেছেন ‘গরিবের রাখি সাঁওয়ান্ত ফ্রম বাংলাদেশ।’

সাধারণ লুকেই জয়াকে বেশি ভালো লাগে, সেভাবেই এই অভিনেত্রীকে থাকার পরামর্শ দিয়েছেন অনেকে।

সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় অভিনয় করছেন জয়া। ইরানের জনপ্রিয় পরিচালক মোরতেজা আরশমোর নতুন সিনেমাতেও তাকে দেখা যাবে। এ ছাড়াও ‘বিউটি সার্কাস’ নামের একটি সরকারি অনুদানের সিনেমা সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মাহমুদ দিদারের পরিচালনায় সার্কাস খেলাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

সান নিউজ/এনকে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা