বিদ্যা সিনহা মিম
বিনোদন

আবারও নাটকে মিম

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আবারও নাটকে ফিরছেন এ অভিনেত্রী। একটা সময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। সিনেমার ব্যস্ততা বেড়ে যাওয়ায় ছোট পর্দায় কাজ কমিয়ে দেন। অনেক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গেল কয়েক বছরে।

আরও পড়ুন: ২৪ ঘন্টা পর অপহৃত ব‌্যবসায়ী‌কে উদ্ধার

ঈদুল ফিতর উপলক্ষে তিনটি নাটকের শুটিং শেষ করছেন তিনি। সেই নাটকগুলোতে তার বিপরীতে কাজ করছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান।

তাছাড়াও জানা গেছে, চলতি মাসের শেষের দিকে তানিম রহমান অংশু পরিচালিত একটি নাটকেও কাজ করবেন মিম।

তবে ছোট পর্দায় কাজ করা বিষয়ে মিম বলেন, ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময়ে দুই-একটা নাটকে অভিনয় করি। এবারও তিনটি কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হওয়ার উপায় নেই।

আরও পড়ুন: শাহবাজকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বছরের শুরু থেকে বিয়ে করে আলোচনা আছেন ঢালিউডের এই চিত্রনায়িকা। কিন্তু গত এক বছরে তিনি কোনো নতুন কোনো সিনেমার কাজ করেননি।

প্রসঙ্গত, বিদ্যা সিনহা সাহা মিম (জন্ম: ১০ নভেম্বর ১৯৯২) হচ্ছেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা