পিয়া বিপাশা
বিনোদন

মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশ থেকে পিয়া বিপাশা

সান নিউজ ডেস্ক: বাংলা নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পিয়া বিপাশা। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে ডিসেম্বরে বসতে যাচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়ার ছবি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: অপুর সঙ্গে ডিনারের সুযোগ

এই সুন্দরী প্রতিযোগিতায় এবার বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারীরা অংশ নিচ্ছেন। ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী এই আসরে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে পিয়া বিপাশা বলেন, ইনস্টাগ্রামে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। পাশাপাশি শর্তগুলো দেখে চিন্তা করি আমিও তো অংশ নিতে পারি। তারপর আবেদন করি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে তা মেইলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।

প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইকে বিয়ে করেন পিয়া বিপাশা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে সেখানে বসবাস করছেন পিয়া। প্রতিযোগিতার এখনো ৮ মাস বাকি। আপাতত নিজেকে নানাভাবে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: অপুর সঙ্গে ডিনারের সুযোগ

প্রসঙ্গত, মডেলিং এর মাধ্যমে জনপ্রিয় হলেও পিয়া বিপাশা মিডিয়ায় আসেন লাক্স চ্যানেল আই ২০১২ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। সেরা দশে পৌছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ ছেড়ে দিয়ে চলে আসেন তিনি। পরবর্তীতে আড়ং বিলবোর্ডের মডেল হন। ক্যাটস আই, এক্সট্যাসি, চৈতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল হলেও ইউনিলিভারের ভ্যাসলিন বিলবোর্ডের মডেল হয়ে তিনি পরিচিতি পান। গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হয়ে অন্যরকম পরিচিতি পান পিয়া। তার অভিনীত বিজ্ঞাপনগুলো হচ্ছে- ইস্পাহানি চা, পোলার আইসক্রিম, গ্রামীণফোন, অলিম্পিক টি-টোয়েন্টি বিস্কুট, প্যারাসুট তেল, ফ্রুটো ম্যাংগো জুস ইত্যাদি। মিউজিক ভিডিওর মডেলও হন পিয়া বিপাশা।

মডেল পিয়া বিপাশা বেশকিছু একক নাটককে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে মাসুদুল হাসানের দ্বিতীয় মাত্রা, মাসুদ হাসান উজ্জ্বলের ১০ পর্বের সিরিয়াল ট্রেড ফেয়ার, আহনাফের পরিচালনায় ‘দ্য মাস্টার পিস’, বিইউ শুভর ‘সময়ের গল্প অসময়ের স্বপ্ন’ ও ‘অসমাপ্ত ভালোবাসা’ ইত্যাদি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

নতুন কুঁড়ির প্রথম আসরে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ। আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা