বিনোদন

সুশান্তের শেষ ছবি আসছে জুলাইয়ে

বিনোদন ডেস্ক:

অনেক দিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল সুশান্ত সিংহ রাজপুতের ‘দিল বেচারা’ ছবিটি। শোনা যাচ্ছিল, অনলাইনে এটি রিলিজ় হতে পারে। বৃহস্পতিবার (২৫ জুন) ডিজ়নি প্লাস হটস্টারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, সুশান্তের ছবিটির ওটিটি প্রিমিয়ার হবে। জুলাইয়ের শেষে অনলাইনে আসবে ছবিটি। এক হিসেবে দেখতে গেলে, এটিই অভিনেতার শেষ ছবি।

‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে তৈরি ‘দিল বেচারা’র কাজ শেষ হয়ে গিয়েছিল ২০১৮য়। কিন্তু নানাবিধ জটিলতায় ছবিটি আটকে যায়। প্রথমে পরিচালক মুকেশ ছাবরার বিরুদ্ধে ‘#মি টু’র অভিযোগ ওঠে। শোনা যায়, প্রযোজক সংস্থা ফক্স স্টার তাঁকে বাদ দিয়েই ছবির কাজ এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত মুকেশের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু ক্রমশ পিছিয়ে যেতে থাকে ছবির মুক্তি।

সুশান্তের ‘ড্রাইভ’ ছবিটি অনলাইন রিলিজ়ের পরেই শোনা গিয়েছিল, ‘দিল বেচারা’ও অনলাইনেই মুক্তি পাবে। সুশান্তের আপত্তির কথাও শোনা যায়। এই ছবিতে সুশান্তের বিপরীতে ডেবিউ করেছেন সঞ্জনা সাংঘী।

সুশান্তের মৃত্যুর পরে তড়িঘড়ি ছবিটি অনলাইনে রিলিজ় করা নিয়ে নানা চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকের মতে, দর্শক এখন সুশান্তকে নিয়ে আগ্রহী, তাই এটি দ্রুত রিলিজ় করা হচ্ছে।

ওটিটিতে সুশান্তের যে ছবিগুলো রয়েছে, সম্প্রতি সেগুলোর স্ট্রিমিং বেড়ে গিয়েছে। ডিজ়নি প্লাস হটস্টার জানিয়েছে, সাবস্ক্রিপশন না থাকলেও দর্শক তাদের প্ল্যাটফর্মে ‘দিল বেচারা’ দেখতে পারবেন। এটি তাদের ট্রিবিউট। অন্য দিকে, সুশান্তের মৃত্যু নিয়ে তদন্ত এগোচ্ছে পুলিশ। অভিনেতার টুইট মুছে দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা