বিনোদন

সঙ্গীত সন্ধ্যায় সবুজ অতিথিতে ভরপুর মহল

বিনোদন ডেস্ক:

করোনা সংক্রমণের জেরে দীর্ঘ লকডাউন কাটিয়ে উঠে ফের ছন্দে ফিরছে স্পেন। এই আবহে গত সোমবার খুলে গেল বার্সেলোনার গ্রান তেয়াত্র দেল লিসিউ অপেরা হাউসও। তবে প্রত্যাবর্তনের শুরুটা হল চমক দিয়েই।

কানায় কানায় ভরা প্রেক্ষাগৃহে মিউজ়িশিয়ানদের পারফরম্যান্স নতুন নয়। সঙ্গীতজ্ঞদের মোহনীয় সুরে আর উচ্ছ্বসিত দর্শকের করতালিতে মুখরিত থাকে পুরো মহল। তবে সেদিন পুরো অপেরা করতালিতে মুখরিত না হলেও সৃষ্টি হয়েছে অনন্য এক আবহের। সেই সঙ্গীত সন্ধ্যায় দর্শকাসনে উপস্থিত ছিল ২২৯২টি গাছ! আর লাইভ স্ট্রিমিংয়ে গোটা অনুষ্ঠানের সাক্ষী থাকলেন উৎসাহী মানুষেরা। চমকপ্রদ এই অনুষ্ঠানের পরিকল্পনায় ইউহেনিও আমপুদিয়া।

অপেরা হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সক্রিয় জীবনে ফেরার পর্বে শিল্প, সঙ্গীত এবং প্রকৃতির মেলবন্ধনকে প্রতীকী হিসেবে তুলে ধরা হয়েছে।

পার্শ্ববর্তী নার্সারি থেকে এই গাছগুলি কেনা হয়েছে। বার্সেলোনার বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। করোনা-উত্তর পরিস্থিতিতে প্রেক্ষাগৃহ-সহ বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। তবে দূরত্ববিধি মেনে স্বল্প সংখ্যক দর্শককেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা