বিনোদন

মুখ খুললেন সুস্মিতা সেন!

বিনোদন ডেস্ক:

তিনিও স্বজনপ্রীতির শিকার! দিন দুই আগে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে টুইটে এ কথা জানিয়েছিলেন সুস্মিতা সেন। এ বার বিষয়টি নিয়ে আরও বিশদে মুখ খুললেন সাবেক বিশ্বসুন্দরী।

সুশান্ত সিংহ রাজপুতের অকাল প্রয়াণের জন্য বলিউডের নেপোটিজমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এক ঝাঁক তারকা। তাদের দিকে পাল্টা আঙুল তুললেন সুস্মিতা, বললেন ‘‘স্বজনপ্রীতির বিরুদ্ধে আঙুল তোলার আগে সবার মনে রাখা উচিত, আমরাই কিন্তু একে আদর করে যুগের পর যুগ বয়ে বেড়াচ্ছি। একা এক জনের পক্ষে এ সব করা সম্ভব নয়।’’

সুস্মিতার জোরালো প্রশ্ন, ‘‘স্বজনপ্রীতি যেমন ছিল তেমনই বলিউডের ‘ভেতর’ আর ‘বাইরের লোক’রাও ছিলেন, আছেন, থাকবেন। সবাই জানেন, তবু সুশান্তের মৃত্যুর পর বিষয়টি নিয়ে সবাই এমন ভাবে বলছেন যেন এই প্রথম শুনছেন এ সব! কই, এত দিন বিষয়গুলি নিয়ে কেউ তো একটা শব্দও খরচ করেননি!’’

সুস্মিতা নিজেও দীর্ঘ দিন পরে ‘আর্যা’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন। অভিনয় নিয়ে তাকেও সমালোচনা শুনতে হয়েছে প্রচুর। সেই ক্ষোভ কি এই সুযোগে উগরে দিচ্ছেন সেন সুন্দরী? এমন প্রশ্নও কিন্তু ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।

এই সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ‘সুশ’ তার মতো করেই বলেছেন, ‘‘এক দিনে যেমন অচলায়তন গড়ে ওঠে না, এক দিনে তাকে ভাঙাও যায় না। কেউ চেষ্টাও করেননি এত দিন ভাঙতে। সুশান্ত প্রথম সারির অভিনেতা ছিলেন। তাই তার মৃত্যুর পর স্বজনপ্রীতি নিয়ে এত শোরগোল।’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা