বিনোদন

‘ঢাকা লিট ফেস্ট’ হবে ২০২২ সালে

বিনোদন ডেস্ক:

বৈশ্বিক মহামারি করেনাভাইরাসের কারণে ঢাকা লিট ফেস্টের দশম আসর এবার আয়োজিত হচ্ছে না। এটি পিছিয়ে ২০২২ সালে নেয়া হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্‌ ও আহসান আকবার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আমরা আমাদের আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত। এ কারণে আমরা দুঃখের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে আমাদের দশম আসরটি ২০২১ সালের জানুয়ারির পরিবর্তে ২০২২ সালে অনুষ্ঠিত হবে।

দীর্ঘ নয় বছরের এই আয়োজনে অংশ নিয়েছেন অসংখ্য রথী-মহারথী লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

ঢাকা লিট ফেস্ট বাংলাদেশের একমাত্র আয়োজন, যেখানে নোবেল বিজয়ী কথা সাহিত্যিক ভিএস নাইপল, জীববিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমাস অংশ নেন।
এছাড়াও অস্কার বিজয়ী অভিনেত্রী টিল্ডা সুইন্টন, পুলিৎজার বিজয়ী লেখক বিজয় শেষাদ্রিসহ অনেকেই অংশ নেন এই আয়োজনে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা