বিনোদন

জাস্টিন বিবারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

বিনোদন ডেস্ক :

এবার এক নারীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠলো জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিবার জানিয়েছেন, তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

জানা গেছে ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলাকে যৌন হেনস্থা করেছেন। যে অভিযোগ প্রকাশ্যে আসার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা।

এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেন বিবার। সোশ্যাল হ্যান্ডেল ট্যুইটারে একের পর এক ট্যুইট করে ওই মহিলার সমস্ত অভিযোগ নস্যাত করে দেন বিবার।

তিনি বলেন, এই ধরনের অভিযোগ নিয়ে তিনি কখনো মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্থার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন বলে জানান বিবার।

শুধু তাই নয়, এই অভিযোগকে তিনি কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না।

সেই কারণে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানান বিবার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা