অপু বিশ্বাস
বিনোদন

ঘরের কথা পরে কেন জানবে

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এফডিসিতে এক এক করে তারকারা আসছেন। নিজের পছন্দের প্রার্থীকে আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন।

ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস দুপুর ১টার দিকে এফডিসিতে আসেন। তার মুখেও লেপ্টে ছিল উচ্ছ্বল হাসি। তাকে দেখেই হাসিমুখে বরণ করে নেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেলের সক্রিয় সমর্থক। অপু বিশ্বাসের কাছে, ভোট নয়, ভালোবাসা চেয়েছেন এ নায়ক।

এদিকে ভোট দেয়ার পর গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, আজ এফডিসিতে প্রবেশ করে খুব শান্তি পেয়েছি। শুধু শিল্পী আর সাংবাদিক ভাইবোনেরা আছেন। শান্তিপূর্ণ নির্বাচন। আরামে ভোট দিয়েছি। এটা কোনো কাটাকাটি বা মারামারির নির্বাচন নয়। আমার মনে হলো মিলনমেলায় এসেছি।

আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

এবারের নির্বাচন ঘিরে নানা বিতর্ক, কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে। এ বিষয়ে অপু বলেন, ভোট নিয়ে কাদা ছোঁড়াছুড়ি কাম্য নয়। কারণ এটা আমাদের পরিবার। পরিবারের কথা বাইরের লোকের সামনে আসুক, এটা চাই না। ঘরের কথা পরে কেন জানবে।

এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। ভোটের লড়াইয়ে সামিল হয়েছে দুটি প্যানেল। একটিতে আছেন ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন গত দুই মেয়াদের সভাপতি-সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা