পরীমনি
বিনোদন

ফ্রিতে দেখা যাবে পরীমনিকে

বিনোদন ডেস্ক: ফ্রিতে দেখা যাবে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির সিনেমা। গত মার্চে সর্বশেষ দেখা গেছে সিনেমার পর্দায় পরীমনিকে।

মার্চ মাসের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল পরীর অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। নির্মাণ করেছিলেন তৌকীর আহমেদ।

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় ৮ মাস পর এবার অনলাইনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’তে উন্মুক্ত করা হবে এই সিনেমা।

জানা গেছে, কম্পিউটার কিংবা মুঠোফোন যেকোনো উপায়ে টফির প্ল্যাটফর্মে প্রবেশ করে সিনেমাটি দেখা যাবে। এজন্য কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

সিনেমাটি প্রযোজনা করেছিল স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর অথবা toffeelive.com ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারবেন টফি অ্যাপটি। এরপর তাতে প্রবেশ করলেই ফ্রিতে দেখা যাবে সিনেমাটি।

‘স্ফুলিঙ্গ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এর মূল বক্তব্য। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মামুনুর রশীদ, আবুল হায়াত, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা