অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ
বিনোদন

মুক্তি পাচ্ছে অক্ষয়-ক্যাটরিনার সূর্যবংশী

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর বড় পর্দায় দেখা যাবে ক্যাটরিনা ও অক্ষয় জুটিকে। ৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল আলোচিত সিনেমা সূর্যবংশী। রোহিত শেঠি পরিচালিত সূর্যবংশী সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। সর্বশেষ তারা ২০১০ সালে তিস মার খান ছবিতে পর্দা মাতিয়েছিলেন।

ছবিটির মুক্তি নিয়ে বেশ টানটান উত্তেজনা কাজ করছে বলিউড পাড়ায়। সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন। প্রযোজকও প্রস্তুত তার নতুন সিনেমার ফলাফল জানতে।

তবে ছবিটির মুক্তির আগে আগে দেখা দিয়েছে ঝামেলা। ছবিটি দেখানোর বিনিময়ে হল মালিকদের কাছে গ্যারান্টি মানি চেয়েছেছেন পরিবেশকরা। অনেকে সেটাতে রাজি হলেও ভারতের সিঙ্গেল স্কিনের হল মালিকরা এ দাবি মেনে নিতে পারছেন না। তাদের মতে, করোনাকালীন সংকটে তাদেরওকে অনেক মন্দ সময় পার করতে হয়েছে। গ্যারান্টি মানি হিসেবে অগ্রিম টাকা দিয়ে পরে সেই টাকা টিকিট বিক্রি করে তুলতে না পারলে বিপদ। ঝুঁকি নিতে চাইছেন না হল মালিকরা।

হলে রিলিজ হওয়ার কথা থাকলেও করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে আটকে আছে সিনেমাটি। যার ফলে সিনেমাটির টিম এক প্রকার চ্যালেঞ্জের মুখেই পড়েছিলো। অবশেষে ছবিটি হলে যেতে পারছে এই ভাবনায় স্বস্তিতে আছে করণ এন্ড কোং।

ছবিটি অনলাইন প্লাটফর্মে মুক্তি দিতে চেয়েছিলেন করণ জোহর ও রোহিত শেঠি। দেশের হল মালিকদের দাবি ছিলো যেন প্রেক্ষাগৃহেই মুক্তি দেয়া হয়। মশলাদার এই সিনেমা দিয়ে হল মালিকরা করোনাকালীন লোকসান কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন। সেই ভাবনা থেকেই সূর্যবংশী হলে আসছে। তাই প্রযোজক ও পরিচালককে স্বস্তিতে রাখতে পরিবেশকরা গ্যারান্টি মানির দাবি করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা