বিনোদন

৩৬ বছরে ‘ওয়ারফেজ’ 

বিনোদন প্রতিবেদক:

১৯৮৪ সালে গড়ে ওঠা হেভি মেটাল ‘ওয়ারফেজ’ ব্যান্ডদলটি ৬ জুন পথচলার তিন যুগ পূর্ণ করলো। পা দিল ৩৬ বছরে।

দিনটি উপলক্ষে ব্যান্ডটি নানা আয়োজনের পরিকল্পনা করলেও করোনার কারণে ভেস্তে গেছে সব। আর তাই যার যার ঘর থেকেই অনলাইনে গ্রুপ আড্ডায় দিনটি উদযাপন করেন ব্যান্ডের সদস্যরা।

তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রোতাদের নিয়ে বড় একটি আয়োজন করতে চায় দলটি।

আশির দশকের মাঝামাঝি বিশ্বের সংগীতাঙ্গন কেঁপেছে হেভি মেটাল জ্বরে। পশ্চিমা বিশ্বে মেটাল হার্ড রকের উন্মাদনা স্পর্শ করে ঢাকাকেও। একের পর এক তারুণ্যনির্ভর হার্ড রক ব্যান্ড প্রতিষ্ঠিত হতে থাকে তখন। আর সেসময়ই গড়ে ‘ওয়ারফেজ’। যা আজ পর্যন্ত টিকে আছে।

এ বিষয় ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, কিভাবে যে ৩৬টি বছর পেরিয়ে গেল টেরই পাইনি। ব্যান্ডটিকে নিয়ে এতোগুলো বছর কাটাতে পেরে অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে। পুরো সময়টাই আমরা ভক্ত-শ্রোতাদের ভালোবাসা পেয়েছি। এই পথচলায় বিভিন্ন সময় যারা আমাদের পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের অবস্থা ভালো হলেই দিনটি উদযাপনের প্রস্তুতি শুরু করবো।

‘ওয়ারফেজ’ শুধু সুর সংগীতে ব্যতিক্রম নয়, দীর্ঘ পথচলায় তাদের গানে উঠে এসেছে প্রেম, প্রতিবাদ, অনিয়ম, সংগ্রাম, মনস্তাত্ত্বিক চাওয়া-পাওয়া, প্রজন্ম সবকিছুই। যা ছুঁয়ে গেছে শ্রোতাদের হৃদয়।

ওয়ারফেজ এর ‘মহারাজ’, ‘অসামাজিক’, ‘ধূসর মানচিত্র’ গানগুলো যেমন শ্রোতাকে আন্দোলিত করেছে, তেমনি ‘অবাক ভালোবাসা’, ‘পূর্ণতা’র মতো গানগুলো শ্রোতার প্রেমকে জাগিয়েছে নতুন করে।

কনসার্টে তরুণ শ্রোতাদের ‘ওয়ারফেজ’র গান কাঁদিয়েছে, ভাবিয়েছে। অনেকের মতে বাংলাদেশে হার্ড রক ব্যান্ডের ভুবনে ‘ওয়ারফেজ’ বটগাছের মতো। যার প্রেরণা, ছায়ায় প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য হার্ড রক ব্যান্ড।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা