বিনোদন

ফের হলিউডে দীপিকা

বিনোদন ডেস্ক: চার বছর পর ফের হলিউডের নতুন পাতায় নাম লিখিয়েছেন ‘পদ্মাবত’ খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর আগে ‘রিটার্ন অব জেন্ডার কেজ’ দিয়ে হলিউডে পা রেখেছিলেন এই তারকা। সেই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন ভিন ডিজেল। তার চেয়ে বড় কথা, সেই ছবি হিটও করেছিল। তারপরও তাকে সাড়ে চার বছর অপেক্ষা করতে হলো। তবে এবার অ্যাকশন সিনেমায় নয় তাকে দেখা যাবে রোমান্টিক কমেডি সিনেমায়।

মঙ্গলবার (৩১ আগস্ট) দীপিকা ইনস্টাগ্রামে একটি আন্তর্জাতিক নিউজ পোর্টালের খবরের স্ক্রিনশট পোস্ট করে বিষয়টি সবাইকে জানান। তবে শুধু অভিনেত্রীই নন, সিনেমাটির প্রযোজকও তিনি। এসটিএক্স ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে দীপিকার ‘কা প্রোডাকশনস’। এতে হলিউডের নতুন সিনেমায় তার যুক্ত হওয়ার খবরটি রয়েছে।

দীপিকা প্রসঙ্গে এসটিএক্স ফিল্মসের চেয়ারম্যান অ্যাডাম ফগেলসন বলেন, ‘দীপিকা ভারতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক তারকা হওয়ার পিছনে অবশ্যই কারণ আছে। তিনি প্রতিভাবান, সেই সঙ্গে তার ব্যক্তিত্বও অসাধারণ।’

এ ব্যাপারে নায়িকা জানান, বিশ্বজুড়ে সকলের কাছে ভালো এবং অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই তিনি তার প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনি। একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থাও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।

এর আগে, ২০২০ সালে ‘ছপাক’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন দীপিকা।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা