বিনোদন

পরীমনি জানেন না জামিনের খবর

গাজীপুর প্রতিনিধি: চিত্রনায়িকা পরীমনিকে মঙ্গলবার (৩১ আগস্ট) মাদক আইনের মামলায় জামিন দিয়েছেন আদালত। কিন্তু এ খবর জানেন না নায়িকা। তাকে এ খবর জানানো হয়নি বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা আক্তার।

জেল সুপার বলেন, নায়িকা পরীমনির জামিনের কোনও কাগজপত্র কারাগারে আসেনি। তাই আমরা অফিসিয়ালি জামিন পাওয়ার খবর পরীমনিকে জানায়নি। তবে সংবাদমাধ্যমে খবরটি আমরা জেনেছি। কিন্তু এটা আমরা অফিসিয়ালি গুরুত্ব দিতে পারব না। এ সংক্রান্ত কাগজপত্র পেলে তবেই আমরা এটাকে (জামিন) গুরুত্ব দেবো এবং যথাযথ কাজ করব।

তিনি জানান, সন্ধ্যার পর কারাগারের আসামিদের লকআপ হয়ে গেছে। কিন্তু এর আগে পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে আসেনি। তাই আজ (মঙ্গলবার) জামিনের কাগজ এলেও তার মুক্তির সম্ভাবনা নেই। কাগজপত্র এলে কাল (বুধবার) জামিন পাবেন।

মঙ্গলবার দুপুরে শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছেন আদালত।

এর আগে আদেশের অনুলিপি পাওয়ার দুদিনের মধ্যে পরীমনির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। সেই সঙ্গে ২২ আগস্ট পরীমনি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পরের তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চায় হাইকোর্ট।

আগামি ১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়। আর হাইকোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন।

গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব-১।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা