পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত
বিনোদন

সর্বোচ্চ কী সাজা হবে পরীমনির

নিজস্ব প্রতিবেদক: মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রায় দেন।

পরীমনির বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার দুটি ধারার একটিতে অপরাধের বর্ণনা অনুযায়ী সর্বনিম্ন এক বছর থেকে পাঁচ বছর সাজা হতে পারে। অন্য ধারা অনুযায়ী, সর্বনিম্ন ছয় মাস থেকে এক বছর সাজা হতে পারে। পরীমনির বিরুদ্ধে করা মামলায় অপরাধ প্রমাণিত তিনি এ শাস্তি পাবেন।

পরীমনির ঘনিষ্টজন আলোচিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধেও মাদক আইনে মামলা হয়েছে। কিন্তু রাজের মামলায় মাদকের পৃষ্ঠপোষকতা করার ধারা যোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, তিনি বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করেছেন। এছাড়া পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপুর বিরুদ্ধেও একই আইনে মামলা হয়েছে।

র‌্যাব বাদী হয়ে করা এসব মামলায় অভিযোগ করা হয়, গ্রেপ্তাররা নিজেদের দখলে অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি, আইস এবং সিসা রেখেছিলেন। যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণেই তাদের গ্রেপ্তার করা হয়।

রাজধানীতে বুধবার (৪ আগস্ট) পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ভয়ঙ্কর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরীমনি ও তার সহযোগীদের জন্য কী সাজা অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা