বিনোদন

পরীমনি কাণ্ডে এজলাস ছাড়লেন বিচারক

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের বহুল আলোচিত নায়িকা পরীমনির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে নায়িকা পরীমনিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে ৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম মামুনুর রশীদ।

এসময় পরীমনির হয়ে আইনি লড়াই করতে আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়। তারা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাত ৮টা ৩৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।

এজলাস ত্যাগের আগে আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।’

এদিকে মাদক মামলায় পরীমনি ও প্রযোজক রাজকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে পৃথক দু’টি মামলা করে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা