বিনোদন

ফিরলেন অভিনেত্রী নাদিয়া আহমেদ

বিনোদন ডেস্ক: টানা দুই মাস পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়ে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। সোমবার ঢাকার মাটিতে পা রেখে তিনি জানান, আমার শহর ঢাকায় ফিরে এলাম।

যুক্তরাষ্ট্রের ক্যানসাসে থাকেন নাদিয়ার বাবা, মা ও ছোট বোন। প্রতিবছরই নাদিয়া তাঁদের সঙ্গে সময় কাটাতে যান। কিন্তু করোনার কারণে গত দুই বছর যেতে পারেননি। অবশেষে এবার সুযোগ পাওয়ায় জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন নাদিয়া।

এ দুই মাস নাকি দারুণ সময় কেটেছে তাঁর। বোন নন্দিতা আহমেদের সঙ্গে প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছেন ঐতিহ্যবাহী স্পটগুলোতে, শপিং করছেন, টিকটকে মজার ভিডিও পোস্ট করেছেন দুইবোন মিলে। আর মা-বাবার সঙ্গে সময় কাটানো তো আছেই। ‘যেন চোখের পলকে কেটে গেছে এ দুই মাস’বলেন নাদিয়া।

ছুটি শেষ, ফিরেছেন দেশে। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাদিয়া। তিনি অভিনয়ের মানুষ। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বেশি দিন দূরে থাকলে তাঁরও মন অস্থির হয়। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব জমে আছে। দেশে না ফিরে শিডিউল নিশ্চিত করতে পারছিলেন না। এবার গুছিয়ে নেবেন আস্তে-ধীরে। বলেন, ‘এ মাসের শেষ দিকে কিছু কাজ ছিল। ক্যানসেল হয়েছে। ঢাকার বাইরে একটি নাটকের শুটিং ছিল। এখনই ঢাকার বাইরে গিয়ে কাজ করার এনার্জি নেই। হয়তো সামনের মাসের শুরুর দিকে শুটিংয়ে যাব। আর যদি এ মাসে কাজ করতেই হয়, তাহলে ২৮ তারিখের আগে নয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা