বিনোদন

ন্যানসি-মহসীনের আংটি বদল

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি এবং গীতিকার মহসীন মেহেদী আংটি বদল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী ন্যানসি।

তিনি বলেন, ‘আমাদের আংটি বদল হয়েছে পারিবারিকভাবে।’

ন্যানসি ও মহসীন দুজনেই তাদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন। ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘এনগেজড টু’ অপশনে একে অন্যের নাম লিখেছেন তারা।

মহসীন মেহেদী তার ফেসবুকের প্রোফাইল পিকচারে আঙুলে আংটি পরা দুটি হাতের ছবি দিয়ে রেখেছেন। ছবিটি ন্যানসি ও মহসীনের আংটি বদল করার পরের ছবি বলে নিশ্চিত করেছেন ন্যানসি।

মহসীন মেহেদী দেশের নামকরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কাজ করছেন।

গানও লেখেন মহসীন। তার লেখা গানে কণ্ঠও দিয়েছেন ন্যানসি। শেষ ২০২০ সালের ৩০ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে মহসীনের লেখা ‘এমন একটা মন’ নামে ন্যানসির গাওয়া গান।

কবে বিয়ে করছেন ন্যানসি-মহসীন, এ বিষয়ে কিছু জানাননি ন্যানসি। শুধু বললেন, ‘জানতে পারবেন’।

গত ২৮ জুলাই ন্যানসি তার ফেসবুক স্ট্যাটাসে আরও অনেক কথার সঙ্গে একটি লাইনে লিখেছিলেন, ‘নতুন পথে যাত্রা শুরু করলাম।’ তখন তিনি তার নতুন জীবনের কথার ইঙ্গিতই দিয়েছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা