বিনোদন

আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন আরশি!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ও মডেল আরশি খান কয়েক দিন ধরেই সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায়। আফগানিস্তানে তালেবানদের পুনরুত্থানের পর থেকেই সামজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন জন্মসূত্রে আফগানি এই অভিনেত্রী।

এ নিয়ে কদিন আগে ভারতীয় এক টেলিভিশনে ক্ষোভের সঙ্গে আরশি বলেন, ‘জন্মসূত্রে আফগানি পাঠান হলেও আমি ভারতীয় নাগরিক এবং মনেপ্রাণে ভারতীয়।’

এর আগেও তাকে নাগরিকত্ব নিয়ে ট্রল করা হয়েছে বলে জানান অভিনেত্রী।

তার অভিযোগ, অনেকেই তাকে পাকিস্তানি নায়িকা বলে রাঙিয়েছিলেন। তবে নিজের পরিচয় নিয়ে ট্রল হওয়ার পর আরশি এবার আলোচনায় এলেন নিজের বিয়ে নিয়ে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, তালেবান আতঙ্কে নাকি আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন অভিনেত্রী।

এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশি জানান, চলতি বছরের অক্টোবরে আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। প্রেম করে নয়, পারিবারিকভাবেই এই বিয়ে ঠিক হয়। পাত্র তার বাবার বন্ধুর ছেলে। দুই পরিবারের সম্পর্কও ভালো। ছোটবেলা থেকে আরশিও চিনতেন পাত্রকে।

কিন্তু বর্তমানে আফগানিস্তানে যে অবস্থা তাতে নাকি বেঁকে বসেছে আরশির পরিবার। অভিনেত্রীর কথায়, কোনো পরিবারই তাদের মেয়েকে এই পরিস্থিতিতে ওই দেশে বিয়ে দিতে রাজি হবেন না। তাই তার পরিবারও এই বিয়ে ভেঙে দিতে চান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা