বিনোদন

মুক্তি পেলেন নায়িকা একা

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা একা মাদক ও গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ্ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত থেকে আজ চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র এসেছিল। কাগজপত্র যাচাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মীকে হত্যাচেষ্টা মামলায় রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে নায়িকার আইনজীবী জামিনের আবেদন করেন। এদিন শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে ১০ আগস্ট মাদকদ্রব্য আইনে করা মামলায় জামিন পান একা। এর ফলে তার মুক্তিতে বাধা ছিল।

গত ৩১ জুলাই দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে দুটি মামলা হয়। এর মধ্যে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার প্রেক্ষিতে ৩১ জুলাই সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। আর এ মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।

প্রসঙ্গত, একার বাসায় তিন মাস ধরে কাজ করেছেন ওই গৃহকর্মী। এক মাসের বেতন দিলেও দুই মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা। গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ করেন।

সান নিউজ/এমকেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা