বিনোদন

শিল্পার বোনের টুইটে ব্যাপক হইচই

বিনোদন ডেস্ক : পর্ণগ্রাফি কাণ্ডে জেলে রয়েছেন রাজ কুন্দ্রা। বিষয়টি নিয়ে চরম বিপাকে রয়েছেন শিল্পা শেঠি। এরই মাঝে রাজের শ্যালিকা শমিতা শেঠিকে নিয়েও জোর বিতর্ক শুরু হয়েছে। এরই মাঝে হঠাৎ করেই টুইট করে বসলেন শমিতা, যা নিয়ে ইতোমধ্যে শোরগোল পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শমিতা লিখেছেন, ‘তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা সবার চোখে পড়ে না। তোমার ভেতরে থাকা আগুনের একটা ছোট্ট ফুলকি বারবার কানে বলে যায়। তুমি পারবে তোমাকে এগিয়ে যেতেই হবে। মানুষ তোমার এই শক্তিকে কী চোখে দেখবে তা তোমার হাতে নেই। তুমি যাই বল না কেন, মানুষের কানে সেই কথাই পৌঁছাবে যা তারা আসলে শুনতে চান। তাদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন স্থির করে তোমার সমস্যাকে তারা কী চোখে দেখবেন। তাই বেশি না ভেবে, যা করছ তা সততার সঙ্গে করো, ভালোবেসে করে যাও।’

শমিতার এই পোস্ট দেখে নেটিজেনরা ইতোমধ্যেই শোরগোল শুরু করে দিয়েছে। নেটিজেনদের কথায়, কুন্দ্রা কাণ্ডের থেকে গা বাঁচাতেই হয়তো এ ধরনের পোস্ট করছেন শমিতা।

গত ১৯ জুলাই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই রাজ কুন্দ্রার নামে সামনে আসতে শুরু করে একের পর এক অভিযোগ। এমনকি, এই বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রীর বোন শমিতা শেঠিও।

কয়েক দিন আগে পর্ণকাণ্ডের অপর অভিযুক্ত অভিনেত্রী-মডেল গহনা বশিষ্ঠ জানিয়েছিলেন, রাজ কুন্দ্রা তার অপর এক অ্যাপের জন্য তৈরি ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন শ্যালিকা শমিতা শেঠিকে। আর তারপর থেকেই শমিতা শেঠিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ট্রল।

এসব নিয়ে এতদিন মুখ খুলতে চাননি শমিতা শেঠি। রাজ কুন্দ্রা ও তার সম্পর্ক নিয়ে সমালোচনাকে খুব একটা পাত্তাও দিচ্ছেন না তিনি। তবে এবার টুইট করলেন শিল্পার বোন। আকার ইঙ্গিতে শমিতা বুঝিয়ে দিলেন, এই পরিস্থিতিতে তাকে ঠিক কী করা উচিত।

অন্যদিকে, রাজ কুন্দ্রা ও শিল্পার বিরুদ্ধে উঠল ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগ। আর তার ফলে ৩ লক্ষ টাকা তাদের জরিমানা করল সেবি (SEBI)। ভিয়ান ইন্ড্রাস্ট্রিজকেও জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ২০১৫ সালে চারজনকে ৫ লাখ টাকার শেয়ার বিলি করেছিল ভিয়ান ইন্ড্রাস্ট্রিজ। শেয়ার বিলির ক্ষেত্রে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ উঠেছে পর্ন ছবি কাণ্ডে অভিযুক্ত রাজের বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতেই তদন্ত করে সেবি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা