বিনোদন

পর্ণগ্রাফি মামলায় নন্দিতা গ্রেফতার

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্ণগ্রাফি ইস্যুতে গরম ভারতের বিনোদন জগত। রাজের গ্রেফতারের পর বিষয়টি ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার পাশাপাশি আরও বিভিন্ন মডেল-অভিনেত্রীর নাম আসছে প্রকাশ্যে। এবার একই অভিযোগে গ্রেফতার হয়েছেন নন্দিতা দত্ত এক বাঙালি অভিনেত্রী।

তিনি কলকাতার বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তবে সেই কাজের আড়ালে তার মূল ব্যবসা পর্ণগ্রাফি। পশ্চিমবঙ্গের দমদম এলাকায় নিজের বাসা থেকেই নন্দিতাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে মৈনাক ঘোষ নামে তার এক সহযোগীও গ্রেফতার হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত ২৬ জুলাই দু'জন মডেল নন্দিতা ও মৈনাকের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, নন্দিতা পর্দায় ‘ন্যানসি ভাবি’ নামে অভিনয় করতেন। এছাড়া বিভিন্ন তরুণী ও নতুন মডেলের ফটোশুট এবং ভিডিও করে প্রচার করতেন।

পুলিশ সূত্রে খবর, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। আর মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেল এবং ‘ইচ্ছুক’ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের শুটিং হতো। ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’ নামের দুটি প্ল্যাটফর্মে এসব কনটেন্ট প্রকাশিত হতো।

নন্দিতা ও মৈনাকের সঙ্গে আরও অনেকেই এই চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। সেটা নিয়ে চলছে জোর তদন্ত। এছাড়া রাজ কুন্দ্রার সঙ্গে নন্দিতার কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই গ্রেপ্তার হয়েছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা