বিনোদন

মডেলিং ছাড়ার কারণ জানালেন হালিমা

বিনোদন ডেস্ক : গত বছর মডেলিং ছেড়ে দেন প্রথম হিজাবি সুপারমডেল হালিমা আদেন। সম্প্রতি হালিমা আদেন ও ডিজাইনার টমি হিলফিগারের একটি সাক্ষাৎকার প্রকাশ করে বিসিবি। সেখানে তারা মডেলিং শিল্পে বর্ণবাদ ও বৈষম্য মোকাবিলার নানা দিক নিয়ে কথা বলেন।

হালিমা বলেন, ‘আমি আমার ক্যারিয়ার ত্যাগ করেছি যাতে তারা (মুসলিম মডেল) যেকোনো জায়গায় কথা বলতে জড়তাবোধ না করে। আমি চাই মেয়েরা জানুক, হালিমা তাদের সবার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছিল।’

মডেলিং ছাড়া নিয়ে হালিমা আদেন বলেন, ‘আমার হিজাব ক্রমশ ছোট হয়ে আসছিল। আমি এমন এক জায়গায় পৌঁছেছিলাম যেখানে আমি নিজেকে যেভাবে দেখি তার থেকে অনেক দূরে সরে যাচ্ছিলাম।’

তার ভাষ্য, ‘একবার আমি একটা শুটিংয়ে ছিলাম, সেখানকার আরেকটি মুসলিম মেয়ে ছিল যে হিজাব পরত। ওরা আমাকে আমার পোশাক পরিবর্তনের জন্য আলাদা একটা কুঠরি দিল কিন্তু ওই মেয়েটিকে বলল- একটা বাথরুমে গিয়ে পোশাক পরিবর্তন করতে। যখন দেখলাম, আমাদের প্রতি সমান আচরণ করা হচ্ছে না-সেটা আমার একেবারেই ভালো লাগেনি।’

এছাড়া আরও নানাবিধ কারণে মডেলিং ছেড়ে দেন তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা