বিনোদন

ফটোশুটে জ্ঞান হারালেন কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সন্তানসম্ভবা অবস্থায় শুটিংয়ে জ্ঞান হারান তিনি। সম্প্রতি কারিনা কাপুরের লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশিত হয়েছে। দুই পুত্রসন্তানের মা নিজের সন্তান ধারণের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন সেই বইতে। কারিনা তার মতো আরও অনেক হবু মায়ের জন্য একাধিক পরামর্শও রেখেছেন দু’মলাটের মাঝখানে

অভিনেত্রী যে ভাবে মাতৃত্ব লাভের আনন্দের অনুভূতিগুলি তুলে ধরেছেন, ঠিক সে ভাবেই সমস্যার কথাও বলেছেন তিনি। তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীন ‘লাল সিংহ চড্ডা’ ছবির শুটিং করেছেন। তা ছাড়া একাধিক ফটোশুট করেছেন। বিস্তারিত তথ্য না দিলেও এক দিনের ঘটনার কথা উল্লেখ করেছেন কারিনা।

ফাটোশুটে গিয়ে সেটেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, লোকেরা মনে করে খ্যাতনামাদের ক্ষেত্রে সব কিছু অন্য রকম হয়। তারা সন্তানসম্ভবা অবস্থাতেও জৌলুসময় পার করে বলে ধারণা তাদের। কিন্তু আদৌ সে রকম নয়। গোড়ার দিকে আমিও চেষ্টা করেছি নিজেকে সুন্দর করে রাখার। বাইরে বের হলেও সেটাই মাথায় রাখতাম।

কিন্তু আমি নিজের মনে সৌন্দর্য অনুভব করিনি। সন্তানসম্ভবা থাকাকালীন জৌলুস থাকে কী ভাবে? অনেকটা ওজন বেড়ে গিয়েছিল তখন। শরীরে নানা রকমের দাগ ছিল। প্রতিদিন ৫টার মধ্যে ঘুম পেয়ে যেত। তাই এই বিষয়ে যা যা এই বইতে আমি লিখেছি, তা সত্যি। আশা করি, বই পড়ে আপনার মুখে হাসি ফুটবে। একই সঙ্গে সান্তনাও পাবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা