বিনোদন

মোশাররফ করিম এখন ‘কালু সুইপার’

বিনোদন প্রতিবেদক: সিটি করপোরেশনের পোশাক গায়ে রাস্তায় নেমেছেন মোশাররফ করিম। পরিছন্নকর্মীর দায়িত্ব নিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন রাস্তায় জমে থাকা আবর্জনা।

মোশাররফ করিমের এমন দৃশ্যটি দেখে যে কেউ হয়তো চমকে উঠবেন! তবে, এটি তার বাস্তব জীবনের চিত্র নয়; বহুমাত্রিক চরিত্রের এই অভিনেতা এবার ছোটপর্দায় হাজির হতে চলেছেন সুইপার বা পরিছন্নকর্মী রূপে।

জুয়েল এলিনের রচনায় জাহিদুর রহমান পরিচালিত ‘কালু সুইপার’ নাটকে এমন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টিসহ অনেকে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন রাত ৯ টায় ‘কালু সুইপার’ নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

নাটকের গল্পে দেখা যাবে, সিটি করপোরেশনের তালিকাভুক্ত পরিচ্ছন্নতাকর্মী ‘কালু সুইপার’। সরকারের বরাদ্দ পাওয়া সুইপার কলোনির এক কামরায় মা, বোন আর বউ নিয়ে তার সংসার। এই এক কামরার সংসারে বসবাস নিয়ে স্ত্রী রাধার যত ক্ষোভ। কালুর কলেজ পড়ুয়া বোনকে উঠতে বসতে কটু কথা শোনায়। একদিন কালুর বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আকস্মিক এই শোক সামলাতে না পেরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শরীরের একপাশ অচল হয়ে যায় কালুর। রাস্তার মোড়ে কালুর মাকে ভিক্ষা করতে বসায় রাধা। এরপর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা