বিনোদন

নিউইয়র্কে প্রিয়াঙ্কার রেস্টুরেন্ট

বিনোদন ডেস্ক : বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে লেখালেখির কাজটিও চালিয়ে যাচ্ছেন পুরোদমে।

এবার প্রিয়াঙ্কার মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই নিউইয়র্কে বসবাস শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি সেখানেই সোনা নামের একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টের উদ্বোধন করলেন পিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রেস্টুরেন্টটি উদ্বোধনের সময় পূজা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেসময় তার সঙ্গে ছিলেন স্বামী নিক ও মা মধু চোপড়া। ২০১৯ সালে তোলা সেই পূজার ছবি শেয়ার করে রেস্টুরেন্ট চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

প্রিয়াঙ্কার রেস্টুরেন্টের প্রধান শেফ হিরা নায়ক। জানা গেছে- এই রেস্টুরেন্টে শুধুমাত্র ভারতীয় খাবার পরিবেশন করা হবে। সব ঠিক থাকলে সামনে মাস থেকে চালু হবে এটি।

নতুন রেস্টুরেন্টে লোগো শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, “সোনা’কে উপস্থাপন করতে পেরে আমি সত্যি আনন্দিত। একইসঙ্গে গর্বিত এটি ভেবে যে, আমি ভারতীয় খাবারের সঙ্গে সকলের পরিচিতি বাড়াতে পারবো।”

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা