বিনোদন

কঙ্গোনার পোস্ট ডিলিট করলো টুইটার

বিনোদন ডেস্ক: চলছে ভারতীয় কৃষক আন্দোলন। আর এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন রাজনীতিক থেকে শুরু করে সেলেব্রিটিরা পর্যন্ত। কিন্তু আন্দোলনের বিপক্ষে মতও নেহাত কম দিচ্ছেন না। অনেকে তো মত দিতে গিয়ে নিজেদের মধ্যে বিবাদেও জড়াচ্ছেন।

মার্কিন পপ সিঙ্গার রিহান্না গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক টুইটে ভারতীয় কৃষকদের আন্দোলনকে সমর্থন দেয়ার কথা জানান। তিনি টুইটে লেখেন- '‌কেন আমরা এই নিয়ে কথা বলছি না?‌' অবশ্য বিক্ষোভস্থলে ইন্টারনেট সেবা বন্ধের একটি খবরও যুক্ত করেন তিনি তার টুইটে।

রিহান্নার টুইট করার পরপরই বলিউড কুইন কঙ্গনা রওনাত তার মুখও বন্ধ রাখেননি। আক্রমণ করেন তাকে। কঙ্গোনা টুইট করেন- মার্কিন গায়িকা রিহান্না আসলে একজন পর্নস্টার যাকে টাকা দেওয়া হয়েছে কৃষক আন্দোলনকে সমর্থন করে লেখা বা বলার জন্য।

ওই পোস্টে কঙ্গনা আরোও লেখেন- রিহান্না, সুনিধি চৌহান বা নেহা কক্করের মতনই একজন গায়িকা মাত্র। রিহান্নার বক্তব্যকে এতো আমল দেবার কিছু নেই। ক্যামেরায় শরীরী নগ্নতা দেখিয়ে গান গায় রিহান্না।

অবশ্য টুইটার কর্তৃপক্ষ কঙ্গনার এই পোস্ট ডিলিট করে দিছে। কারণ হিসেবে বলছে- টুইটারের বিধি ভঙ্গের কারণে এই পোস্ট ডিলিট করা হয়েছে।

শিল্পীমহলের অনেকেই কঙ্গনার বক্তব্যতে বিরক্তি প্রকাশ করে বলছেন, নিজে একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীর প্রতি এ হীন মন্তব্য করা যায় কি ?
‌
সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা