বিনোদন

বাসন মাজতে কেঁদে ফেললেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক : কোমরে ব্যথা। তাও রান্না চাপানো থেকে শুরু করে বাসন মাজা, ছানাপোনাদের খাওয়ানো, সব কাজ একা হাতে সামলাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কী আর করবেন! দুই পরিচারিকাই যে ছুটি নিয়েছেন।

শ্রীলেখার অন্দরমহলের খুঁটিনাটি প্রকাশ পেল ইনস্টাগ্রামের ভিডিওতে। রিল ভিডিওর ক্যাপশনে লিখেছেন, কোমরের ব্যথা মাথায় উঠল। বিভিন্ন সবজি দিয়ে এক হাঁড়ি মাংস রান্না করছেন তিনি। তিনটি ছানাপোনা ঘুর ঘুর করছে রান্নাঘরে। মাংসের গন্ধে তাদের যে আর তর সয় না।

তিনটি কুকুরের মা শ্রীলেখা জানালেন, নিজেরা যা হোক কিছু করে খেয়ে নিলেই হয়। কিন্তু ওদের জন্য তো রান্না করতেই হয়। ওরা কি আর বোঝে! তার উপরে এত এত বাসন মাজতে হবে। বলতে বলতে ঠোঁট উলটে প্রায় কেঁদেই ফেলেন অভিনেত্রী।

অনুরাগীদের ভুল ভাঙানোর জন্য জানালেন, তোমরা যে রকম ভাবো, সে রকম নয় বা আমি সে রকম নই। বলতে বলতে রান্নাঘরের টাইলসগুলো কাপড় দিয়ে মুছতে লাগলেন তিনি। একটু পিটেপিটে আছি আমি, সহজ স্বীকারোক্তি অভিনেত্রীর।

ভিডিওতে এক ঝলকের জন্য তার বাড়িটাও চোখে পড়ল। তিনটি কুকুর এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে আর জিনিসপত্র ছিঁড়ে কুটিকুটি করছে। ফ্ল্যাটের সুন্দর বারান্দা দিয়ে হালকা রোদ আসছে। বারান্দা সবুজ হয়ে রয়েছে গাছে। আর তিনটে ছানা রোদের থেকেও বেশি ঝলমল করছে বাড়িময়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা