বিনোদন

শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন উর্বশী

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন উর্বশী রাউটেলা। ফ্যাশন সেন্স নিয়ে বরাবরই সচেতন এই অভিনেত্রী। তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে সমালোচনার খোরাক হন তিনি। এবার তিনি খবরের শিরোনামে উঠে এলেন তার শাড়ির দামের কারণে।

কয়েকদিন আগে প্রযোজক বিক্রম সিংয়ের বিয়েতে গিয়েছিলেন উর্বশী। চণ্ডিগড়ের সে অনুষ্ঠানে হাল্কা রঙের শিফন শাড়ি পরেছিলেন তিনি। শাড়িটি ডিজাইন করেছেন সাঁচি জুনেজা। বি-টাউনে খবর ছড়িয়ে পড়ে, উর্বশীর ওই শিফন শাড়ির দাম পাঁচ লাখ ভারতীয় রুপি যা বাংলাদেশের টাকায় প্রায় ছয় লাখ টাকা।

যা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা। উর্বশীর শেয়ার করা শাড়ির ছবির নিচে একজন লিখেছেন, অন্যের বিয়েতে এত দামের শাড়ি! নিজের বিয়ে হলে মানা যেত। আবার কেউ কেউ মনে করছেন, তারকাদের দ্বারা সবই সম্ভব। দুষ্টু নেটিজেনদের একজন লিখেছেন, উর্বশীর শাড়ির টাকা দিয়ে একটি চার চাকার গাড়ি কেনা যাবে।

এখানেই শেষ নয়। শাড়ির পর নেটিজেনদের চোখ পড়েছে অভিনেত্রীর গয়নার দিকে। হীরার যে কানের দুল জোড়া পরেছেন উর্বশী তার দাম নাকি প্রায় ১৫ লাখ রুপি।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘ভার্জিন ভানুপ্রিয়া’ সিনেমায় শেষবার দেখা গিয়েছিল উর্বশীকে। বর্তমানে বেশ কিছু মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘ব্ল্যাক রোজ’ শিরোনামের একটি নতুন সিনেমার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা