বিনোদন

‘রিজেক্ট’ হতে হতে বরুণের প্রেম জয়

বিনোদন ডেস্ক : বাল্যকালের বন্ধু বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। ষষ্ঠ শ্রেণিতে থাকাকালীন হয় তাদের বন্ধুত্ব। দীর্ঘদিনের সেই বন্ধকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলিউডের এই অভিনেতা। শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

কিন্তু জানেন কী বরুণ ধাওয়ানের ‘ছোটবেলার প্রেম’ নাতাশা কিন্তু রাতারাতি তার প্রেমিকা বনে যায়নি। বরং একাধিক বার বলিউডের এই অভিনেতার প্রেমের প্রস্তাব নাকোচ করেছিলেন নাতাশা। সম্প্রতি কারিনা করিনা কাপুরের রেডিও শো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এর অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বরুণ। সেখানেই এই অজানা তথ্য জানান তিনি।

বরুণ বলেন, ‘আমার সঙ্গে নাতাশার প্রথম পরিচয় যখন আমি ক্লাস সিক্সে পড়ি। এরপর থেকেই আমরা ডেটিং শুরু করিনি অবশ্য। আমরা খুব ভালো বন্ধু ছিলাম ক্লাস ইলেভেন বা টুয়েলভ গ্রেড পর্যন্ত।’

স্কুলে নাতাশাকে প্রথম দেখে ঠিক কী অনুভূতি হয়েছিল? জবাবে বরুণ বলেন, ‘আমার এখনও মনে আছে, আমরা মানেকজি কুপারে পড়তাম। ও ইয়েলো হাউজে ছিলো আর আমি রেড হাউজে। বাস্কেটবল কোর্টে প্রথম আলাপ, লাঞ্চ ব্রেকের সময়…ওই টাইমে খাবার আর এনার্জি ড্রিঙ্ক দেওয়া হতো। আমার তার হাঁটাটা মনে আছে। তাকে দেখে আমার মনে হয়েছিল আমি প্রেমে পড়ে গিয়েছে।’

বরুণ আরও বলেন, ‘নাতাশা আমাকে তিন থেকে চার বার রিজেক্ট করেছে। তবে আমি কিন্তু আশা ছাড়িনি।’

আরও একটি অজানা রহস্য ফাঁস করে বরুণ বলেন যে, তার বরাবরের ইচ্ছে ছিলো নাতাশার সঙ্গে লিভ-ইন করা। তবে পরিবারের আপত্তির কারণেই তা সম্ভব হয়নি। যদিও এই বিষয়টি নিয়ে নাতাশার বাবা-মায়ের কোনও সমস্যা ছিলো না। তবে আমার বাড়িতে তার সম্পূর্ণ বিপরীত ছিলো।

ওই অনুষ্ঠানেই বরুণ জানান, তারা ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন। তবে কবে সেটি জানাননি বলিউডের এই তারকা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা